Viral Video

পাশে মদের বোতল, রাস্তায় শুয়ে ধূমপান মদ্যপ তরুণীর! ভাইরাল ভিডিও ঘিরে চরমে বিতর্ক

কটাক্ষ করে অধিকাংশই বলছে, 'প্রকৃত লিঙ্গ সমতা'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ২১:০৮

options
link
পাশে মদের বোতল, রাস্তায় শুয়ে ধূমপান মদ্যপ তরুণীর! ভাইরাল ভিডিও ঘিরে চরমে বিতর্ক
পাশে মদের বোতল, রাস্তায় শুয়ে ধূমপান মদ্যপ তরুণীর! ভাইরাল ভিডিও ঘিরে চরমে বিতর্ক

প্রকাশ্য রাস্তায় মদ্যপ অবস্থায় শুয়ে এক তরুণী। পাশে রাখা মদের বোতল, হাতে জ্বলন্ত সিগারেট! এক্স হ্যান্ডেলে ভাইরাল এমনই এক ভিডিও (Viral Video)। যা ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। কটাক্ষ করে অধিকাংশই বলছে, ‘প্রকৃত লিঙ্গ সমতা’।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় উপরে শুয়ে এক তরুণী। তাঁর পরনে শার্ট ও জিনস। তাঁর আশপাশে রীতিমতো ভিড়। দাঁড়িয়ে একাধিক গাড়িও। ভিডিওটি দেখলেই নজরে পড়বে তরুণীর হাতে থাকা জ্বলন্ত সিগারেট। বর্তমানে এই ছবি হামেশাই দেখা যায়। ফলে তা নিয়ে প্রশ্নেরও কোনও কারণ নেই। কিন্তু ভিডিওটি দেখলে যে কারও মনে প্রশ্ন জাগবে, তরুণী রাস্তায় শুয়ে পড়েছেন কেন? কোনও দাবিতে নাকি অন্য কিছু? ব্যাপারটা একেবারেই আন্দোলন নয়। জানা যাচ্ছে, নেশায় চুর হয়েছিলেন তরুণী। নেশার ঘোরেই শুয়ে পড়েন রাস্তা। শুয়েই সুখটান দিতে থাকেন। বিষয়টা নজরে পড়তেই স্বাভাবিকভাবেই পথচলতিরা ভিড় করেন। অনেকেই তরুণীকে উঠে যেতে বলেন, কিন্তু তিনি তো নাছোড়বান্দা!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

জানা যাচ্ছে ঘটনাটি উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার বিসরাখ থানা এলাকার। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি ওই এলাকারই বাসিন্দা। মদ্যপ অবস্থায় আচমকাই রাস্তার উপর শুয়ে পড়েন তিনি। অনেকে নিরাপত্তার কথা ভেবে সরে যেতে বললেও তাতে কর্ণপাত করেননি তরুণী। বিদ্যুতের গতিতে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘ওকে রাস্তাতেই পড়ে থাকতে দিন। কোনও বড় গাড়ি এসে ওকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে।’ কেউ লিখেছে, ‘এরা সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃত অভিশাপ।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.