খাতায় কলমে হোলি পড়েছে বুধবার। যদিও বাংলা-সহ দেশের বিভিন্ন প্রান্তে দোল উৎসব এবং হোলি পালিত হচ্ছে আজ অর্থাৎ মঙ্গলবার। এই অবস্থায় শেয়ার বাজারের ছুটি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে হয়েছে বিভ্রান্তি। হোলি উপলক্ষে মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে হিসেবমতো বুধবার হোলি, তবে কি সেদিনও বন্ধ থাকবে দালাল স্ট্রিট?
আরও পড়ুন:
জানা যাচ্ছে, হোলি উপলক্ষে মঙ্গলে শেয়ার বাজার বন্ধ থাকলেও বুধবার স্বাভাবিকভাবেই খুলবে দালাল স্ট্রিট। বুধবার সকাল ৯.৩০ থেকে স্বাভাবিক নিয়মে চলবে সেনসেক্স ও নিফটির লেনদেন। ওইদিন ইক্যুইটি, ডেরিভেটিভস এবং সিকিউরিটিজ লেন্ডিং অ্যান্ড বরোয়িং (SLB) সেগমেন্টে লেনদেন করা যাবে অন্যান্য দিনের মতো। পাশাপাশি মঙ্গলে শেয়ার বাজার বন্ধ থাকলেও দেশের বৃহত্তম অ-কৃষি পণ্য বাণিজ্য কেন্দ্র ‘মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া’ (এমসিএক্স) বন্ধ থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। চালু হবে, ৫.০১ থেকে রাত ১১.৫৫ পর্যন্ত। যদিও ‘ন্যাশনাল কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া’ (এনসিএক্স) সারাদিনই বন্ধ থাকছে।
বুধবার সকাল ৯.৩০ থেকে স্বাভাবিক নিয়মে চলবে সেনসেক্স ও নিফটির লেনদেন। ওইদিন ইক্যুইটি, ডেরিভেটিভস এবং সিকিউরিটিজ লেন্ডিং অ্যান্ড বরোয়িং (SLB) সেগমেন্টে লেনদেন করা যাবে অন্যান্য দিনের মতো।
শেয়ার বাজারের এমন অদ্ভুত ছুটির ঘটনায় প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা। হোলি যেহেতু বুধবার সেখানে মঙ্গলবার বাজার বন্ধ রাখার ঘটনায় ক্ষুব্ধ নেটিজেনরা। তাঁদের প্রশ্ন, ‘যদি উৎসবের জন্যই ছুটি দেওয়া হয়, তাহলে ভুল দিনে ছুটি দেওয়ার অর্থ কী? গত বছর দীপাবলির দিনেও একই ঘটনা ঘটেছিল। আর এবার হোলিতে।’ এই ঘটনার জেরে অনেকেই ৪ মার্চ বাজার বয়কটের পক্ষেও সওয়াল করেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডুরান্ডে হজম ১০ গোল, নিজের ক্লাবের সম্মানরক্ষায় মাঠে নামবেন টাইগার? মুখ খুললেন বলিতারকা
-
‘জেন জি’-র মন বুঝেছেন ভাগবত, ‘গণতান্ত্রিক অধিকারে’র স্বীকৃতি দিয়েই পাশে থাকতে চান আরএসএস প্রধান
-
‘অপদার্থ সন্তান’, বাদশাকে খোঁচা হানি সিংয়ের, ‘বাদশাহী’ জবাবে বাজিমাত র্যাপারের
-
বন-মানুষের শত্রুতা! মধ্যপ্রদেশে বন্যপ্রাণীর হানায় মৃত ৫০, আট মাসে ৪৫টি বাঘের মৃত্যু
-
‘এখনই কোনও পদক্ষেপ নয়’, ১৬টি এফআইআরে অভিষেককে সাময়িক রক্ষাকবচ দিয়ে জানাল হাই কোর্ট