টলিউডে এবার জোড়া অনির্বাণের নতুন কীর্তি! কার পরিচালনায় একফ্রেমে দুই মহারথী?
যদি দুই মহারথীকে একফ্রেমে দেখা যায় তবে কেমন হবে?
বাংলা সিনেমা ও নাট্যদুনিয়ার দুই অপ্রতিরোধ্য ব্যক্তিত্ব অনির্বাণ চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য। সাবলীল অভিনয় বারবার দর্শকের মনে ছাপ ফেলে যায়। দুজনের অভিনয়শৈলী সম্পূর্ণ আলাদা, স্বমহিমায় দর্শকের মনে বিরাজ করেন টলিপাড়ার দুই অনির্বাণ। এই মুহূর্তে নতুন ছবির কাজে ব্যস্ত অনির্বাণ চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য। পুজোয় ছবি নিয়ে তাঁরা যতটা উত্তেজিত ঠিক তেমনই বাংলা ছবির দর্শকের মধ্যেও উন্মাদনার পারদ চড়ছে তা বলাই বাহুল্য।
দু'জনেরই পুজোর ছবি আসছে, উত্তেজনা তুঙ্গে। 'দেশু ৭' ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। দেবের পরিচালনায় অনির্বাণের নজরকাড়া লুক ইতিমধ্যেই সকলকে আকৃষ্ট করেছে। দেবের পরিচালনায় তাঁর লুক সকলের চোখ টানছে তা বললে অত্যুক্তি হবে না। অনির্বাণের ফিল্মোগ্রাফির নিরিখে 'দেশু ৭' তাৎপর্যপূর্ণও বটে। ব্যান সংস্কৃতির শিকার হওয়ার পর এটাই তাঁর প্রথম পুজো রিলিজ।
আরও পড়ুন:
২০১১ সালে বিরসা দাশগুপ্ত পরিচালিত 'মুখোশ' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন জোড়া অনির্বাণ। দীর্ঘ পনেরো বছর অর্থাৎ এক দশকের বেশি সময় পর ফিরছে সেই স্মৃতি? ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, এমনই গুঞ্জন। দু’জনের কাছেই নাকি প্রস্তাব গিয়েছে। সবকিছু ঠিকঠাক চললে 'অনির্বাণ স্কোয়ার' ঘটবে তা বলার অপেক্ষাই রাখে না।
জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় ও এসভিএফের ব্যানারে অনির্বাণ ভট্টাচার্য এবং অনির্বাণ চক্রবর্তী জুটি বাঁধার খবরেই সরগরম বাংলার সিনেপাড়া! 'মুখোশ'-এ একসঙ্গে কাজ করলেও জুটি হিসেবে দর্শকের দরবারে ধরা দেননি। নতুন ছবিটিতে তাঁদের টক্কর বা জোট কোনটা নজর কাড়বে তা নিয়ে সকলের অপেক্ষা থাকবে সেটা কিন্তু কার্যত নিশ্চিত।
আরও পড়ুন:
দুই অভিনেতার আরও একটি যোগ কমন। আর সেটা হল দুজনেই মঞ্চাভিনয় করেন। দু’জন বহুমূখী অভিনেতার একত্রিত হওয়ার সম্ভাবনা ইন্ডাস্ট্রির জন্য বড় খবর তা বলাই বাহুল্য। এখন শুধু সময়ের অপেক্ষা। সত্যিই জুটি হিসেবে পর্দায় জোড়া অনির্বাণের কীর্তি দেখা যাবে? তার আগে অবশ্য দুই অনির্বাণের পুজো রিলিজ দর্শকের পাখির চোখ তা নিঃসন্দেহে বলাই যাই।