পুজোর নামে আর্থিক কেলেঙ্কারি! স্ত্রীর একটি জমির দামই ২ কোটির বেশি, কত সম্পত্তি ইন্দ্রনীলজায়ার?
কত সম্পত্তির মালিক ইন্দ্রনীল সেন?
নিন্দুকেরা তাঁকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের 'তানসেন'। প্রায় সব অনুষ্ঠানেই তৎকালীন মুখ্যমন্ত্রীর পাশেই দেখা যেত। মমতার আবেদনে দু কলি গেয়েও শোনাতেন। সুর ভুল করে ধমকও খেয়েছেন। গত কয়েকদিন ধরে ইউনেস্কোর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার হাতানোর অভিযোগে চর্চায় সস্ত্রীক ইন্দ্রনীল সেন। তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। আজ ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন প্রাক্তন মন্ত্রী। কত সম্পত্তির মালিক ইন্দ্রনীল ও মধুছন্দা?
আরও পড়ুন:
নথি বলছে, ২০১৬ সালে আরও একটি গাড়ি কেনেন তিনি। যার দাম ছিল ২ লক্ষ ৩৮ হাজার ৬৮৫ টাকা। সব মিটিয়ে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটির বেশি। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণও প্রচুর। গড়িয়াহাট ও কসবায় দুটি ফ্ল্যাট ও দুটি কর্মাশিয়াল বিল্ডিংয়ে অংশ রয়েছে প্রাক্তন মন্ত্রীর। দীর্ঘদিন আগে সস্তায় কিনলেও বর্তমানে তা কোটি টাকা পেরিয়েছে।
একটি কর্মাশিয়াল বিল্ডিংয়ের অংশের দামই ২ কোটির বেশি। একটি ফ্ল্যাটের দাম ৫৫ লক্ষ টাকা। ফলে মোট স্থাবর সম্পত্তির দাম বেড়ে হয়েছে সাড়ে ৪ কোটি টাকার বেশি। তবে এই হলফনামা ২০২১ সালের নির্বাচনের আগের। অর্থাৎ গত কয়েকবছরে স্বাভাবিক নিয়মেই আরও বেড়েছে সম্পত্তির পরিমাণ। তবে মন্ত্রী একা নন, তাঁর স্ত্রীও বিপুল সম্পত্তির মালিক।
হলফনামা অনুযায়ী, মন্ত্রীর স্ত্রী মধুছন্দা সেনের মোট ১১ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে একটিতে রয়েছে ১০ লক্ষের বেশি, একটিতে ৭ লক্ষের বেশি। অন্য অ্যাকাউন্টগুলোতেও রয়েছে লক্ষ লক্ষ টাকা। একাধিক জায়গায় বিনিয়োগ রয়েছে তাঁর। সিঙ্গুরে মধুছন্দার একটি জমি রয়েছে। যার বাজার দর ২ কোটি ৩৮ লক্ষ ৬১ হাজার ১৫০ টাকা।
আরও পড়ুন:
উল্লেখ্য, মমতা ক্ষমতায় থাকাকালীন সর্বদা তাঁকে দেখা গেলেও পালাবদলের পর কার্যত অন্তরালে চলে গিয়েছেন ইন্দ্রনীল। ভোটের ফল প্রকাশের পরই তিনি বলেছিলেন, আর রাজনীতি করবেন না। এবার গান নিয়েই ব্যস্ত থাকবেন। রাজনীতি থেকে সরে গিয়ে এবার দুর্নীতির অভিযোগে ফের শিরোনামে ইন্দ্রনীল সেন। যদিও এই অভিযোগ একেবারে ভিত্তিহীন বলেই দাবি প্রাক্তন মন্ত্রীর।