Bharat Sevashram Sangha

মন্মথপুরে স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব দিবস, ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দক্ষিণ ২৪ পরগনার মন্মথপুরে সাড়ম্বরে উদযাপিত হল ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব দিবস। ভক্তি ও আধ্যাত্মিকতার আবহে দিনটি স্মরণীয় করে রাখল মন্মথপুর প্রণব মন্দির কর্তৃপক্ষ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৬, ১৫:৫১

options
link
মন্মথপুরে স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব দিবস, ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রা

বর্তমান সময়ের অবক্ষয় রুখতে প্রয়োজন নৈতিক ও মানবিক শক্তির জাগরণ। সেই লক্ষ্যকে সামনে রেখেই দক্ষিণ ২৪ পরগনার মন্মথপুরে সাড়ম্বরে উদযাপিত হল ভারত সেবাশ্রম সংঘের (Bharat Sevashram Sangha) প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব দিবস। ভক্তি ও আধ্যাত্মিকতার আবহে দিনটি স্মরণীয় করে রাখল মন্মথপুর প্রণব মন্দির কর্তৃপক্ষ।

Advertisement

এ দিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এক অভিনব শোভাযাত্রা। মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দির থেকে প্রণব মন্দির পর্যন্ত এই মিছিলে সামিল হয়েছিল ১৩১ জন ছাত্রছাত্রী। প্রত্যেকের পরনে ছিল স্বামী প্রণবানন্দজীর আদর্শ বেশ। গেরুয়া বসন, তিলক আর সাবেকি সাজে সজ্জিত খুদেদের এই রূপ দেখে মুগ্ধ হন উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষ। উদ্যোক্তাদের মতে, শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই মহান সন্ন্যাসীর আদর্শ ও সেবামূলক দর্শনের বীজ বপন করতেই এই প্রয়াস।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শোভাযাত্রা শেষে প্রণব মন্দির প্রাঙ্গণে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে বিদ্যালয়ের পড়ুয়ারা মডেল ও চিত্রের মাধ্যমে ভারত সেবাশ্রম সংঘের দশটি মূল কর্মধারা ফুটিয়ে তোলে। জনসেবা, শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ ও তীর্থসংস্কারের মতো মানবিক কর্মকাণ্ডগুলি জনসাধারণের কাছে তুলে ধরা হয়। ভোগবাদী সংস্কৃতির বিপরীতে দাঁড়িয়ে প্রকৃত আধ্যাত্মিক ও মানবিক মূল্যবোধই যে সমাজকে শক্তিশালী করতে পারে, সেই বার্তাই দেওয়া হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে।

Advertisement

দিনভর আধ্যাত্মিক রীতি মেনে পূজা-আরতি ও ভোগ নিবেদনের মাধ্যমে গুরু মহারাজকে স্মরণ করা হয়। তবে উৎসব এখানেই শেষ নয়। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি স্বামীজীর মূল আবির্ভাব তিথিতে আয়োজিত হবে ১১তম ‘প্রণব রথযাত্রা’। সেদিন দুপুর ২টো থেকে মন্মথপুর এলাকায় এই বিশাল আধ্যাত্মিক শোভাযাত্রাটি বের করা হবে। ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে মানবসেবার পাঠ দিতে মন্মথপুরের এই উদ্যোগ এক অনন্য নজির সৃষ্টি করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.