আষাঢ়ের প্রথম বৃষ্টিতে পৃথিবীতে শুরু হয় এক আদিম উৎসব। সনাতন বিশ্বাস মতে, এই সময়ে ঋতুমতী হন মা ধরিত্রী। দেবীর এই রজস্বলা হওয়ার দশাকে অম্বুবাচী বলে। লৌকিক আচারে কড়া বিধিনিষেধ মেনে অম্বুবাচী পালন করতে হয়। সাধারণত বিধবা নারী, তন্ত্রসাধক, ব্রহ্মচারী এবং সাধু-সন্ন্যাসীরাই এই তিথি পালন করে থাকেন। তবে ব্রতপালন না করলেও কিছু নিয়ম মানা উচিত। বিশেষত কিছু খাবারদাবার খাওয়া উচিত, যাতে পাবেন দেবীর আশীর্বাদ। হবে রোগমুক্তি।
আরও পড়ুন:
এই সময়ে অবশ্যই আম-দুধ খান। শাস্ত্রমতে, শরীর ঠান্ডা রাখতে দুধের সঙ্গে আম মিশিয়ে খেতে হয়। গরমের বাজার ছেয়ে যায় আম। আর বর্ষায় শুরু হয় সাপের উপদ্রব। তাই এই সময়ে দুধ-আম খেলে দেবী তুষ্ট হন। ফলে আর সাপ দংশনের ভয় থাকে না। তবে শুধু খেলেই হবে না। অম্বুবাচী শেষের পর প্রথমেই দেবীকে আম-দুধ নিবেদনও করা উচিত। তাতেই মিলবে দেবীর আশীর্বাদ। পুষ্টিবিদদের মতে, আমে থাকে অ্যান্টি অক্সিডেন্ট। এছাড়া থাকে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি১২, ক্যালশিয়াম, পটাশিয়াম। তাই আম যেকোনও ধরনের সংক্রমণ রোধ করে। এছাড়া ত্বকের প্রদাহ কমাতেও আমের জুড়ি মেলা ভার। ক্যানসাররোধী হিসাবে আমের গুরুত্ব রয়েছে। তাছাড়া হজমশক্তি এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে সুস্বাদু রসালো ফল আম। লিভারের সমস্যা দূর করে। আম খাওয়ার ফলে কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকে। তাই অবশ্যই এই সময়ে আম-দুধ খাওয়া উচিত।
একনজরে দেখে নিন অম্বুবাচীতে আর কী কী করতে পারেন:
- অম্বুবাচীতে গুরুপুজো করতে পারবেন।
- গুরু প্রদত্ত মন্ত্রও অনায়াসে জপ করতে পারবেন।
- অম্বুবাচীতে তুলসি গাছের গোড়ার দিকে নজর দিন। ভালো করে মাটি দিয়ে উঁচু করে দিন গোড়া।
- শাক্তমন্ত্রে দীক্ষিতরা মন্ত্র পাঠও করতে পারেন।
- অম্বুবাচীর পর দেবীদের আচ্ছাদন খুলে নিতে ভুলবেন না।
- তারপর দেবীমূর্তি ভাল করে স্নান করিয়ে পুজো করবেন।
- দেবীকে আম এবং দুধ নিবেদন করলেই ভাল হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর