Numerology

সঙ্গে কয়েকটি জিনিস রাখলে অর্থভাগ্য ফিরতে বাধ্য! জন্মসংখ্যা মিলিয়ে এখনই জেনে নিন

জীবন মানেই সংখ্যার খেলা। যাবতীয় উত্থান-পতন লুকিয়ে থাকে এই নম্বরেই। সকলের জন্মসংখ্যাই বলে দেয় কোন খাতে বইবে জীবন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৯:৩৯

options
link
সঙ্গে কয়েকটি জিনিস রাখলে অর্থভাগ্য ফিরতে বাধ্য! জন্মসংখ্যা মিলিয়ে এখনই জেনে নিন
সঙ্গে কয়েকটি জিনিস রাখলে অর্থভাগ্য ফিরতে বাধ্য!

জীবন মানেই সংখ্যার খেলা। যাবতীয় উত্থান-পতন লুকিয়ে থাকে এই নম্বরেই। সকলের জন্মসংখ্যাই বলে দেয় কোন খাতে বইবে জীবন। জানেন কি জন্মসংখ্যা অনুযায়ী মানিব্যাগ ও সঙ্গে বিশেষ কয়েকটি জিনিস রাখলে খোলে ভাগ্য। বাড়ে আয়। চলুন জন্মতারিখ অনুযায়ী জেনে নিন আপনার ভাগ্য ফেরাতে পারে কোন বস্তু।

Advertisement

জন্মসংখ্যা ১ (জন্মতারিখ ১, ১০, ১৯, ২৮)

Advertisement

যাঁদের জন্মসংখ্যা ১, তাদের অধিপতি সূর্য। ভাগ্য ফেরাতে এই সংখ্যার জাতকরা মানিব্যাগে রাখুন তামার মুদ্রা। এতে বাড়বে ধন-সম্পত্তি। তবে সুফল পেতে একটি নিয়ম পালন করতে হবে। প্রতিদিন ওই মুদ্রা স্পর্শ করে জপ করতে হবে সূর্যমন্ত্র (ওঁ ঘৃণি সূর্যায় নমঃ)।

Advertisement
১ জন্মসংখ্যার জাতকরা মানিব্যাগে রাখুন তামার মুদ্রা।

জন্মসংখ্যা ২ (জন্মতারিখ ২, ১১, ২০, ২৯)

২ জন্মসংখ্যার জাতকরা চন্দ্র দ্বারা পরিচালিত হয়। এদের জন্য রুপো অত্যন্ত শুভ। এই জন্মসংখ্যার জাতকরা মানিব্যাগে রাখুন রুপোর মুদ্রা। তাতে মানসিক দ্বন্দ্ব দূর হবে। শান্ত হবে মন। সেই সঙ্গে আর্থিক কোনও জটিলতা থেকে থাকলে তা কেটে যাবে।

জন্মসংখ্যা ৩ (জন্মতারিখ: ৩, ১২, ২১, ৩০)

৩ জন্মসংখ্যার জাতকরা পরিচালিত হয় বৃহস্পতি দ্বারা। এদের জন্য অত্যন্ত শুভ হলুদ রং। চেষ্টা করুন পকেটে সর্বদা হলুদ রঙের রুমাল রাখার। এই রুমাল আপনাদের ভাগ্য বদলাবেই।

জন্মসংখ্যা ৪ (জন্মতারিখ: ৪, ১৩, ২২, ৩১)

জন্মসংখ্যা ৪-এর অধিপতি রাহু। জীবনভর নানারকম ওঠা-পড়ার সাক্ষী হতে হয় এদের। এই সংখ্যার জাতকরা ভীষণ অস্থির প্রকৃতির। তাই কাঠের কলম এদের জন্য উপকারী। ভাগ্য ফেরাতে এই জন্মসংখ্যার জাতকরা পকেটে রাখুন কাঠের পেন।

জন্মসংখ্যা ৫ (জন্মতারিখ: ৫, ১৪, ২৩)

৫ জন্মসংখ্যার জাতকদের অধিপতি হল বুধ। এদের জন্য সবুজ রং অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরা ব্যবসায়ী মানসিকতার হয়। যদি সঙ্গে সবুজ রুমাল রাখেন বা সবুজ মানিব্যাগ ব্যবহার করেন তা আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে।

৫ জন্মসংখ্যার জাতকরা ব্যবহার করুন সবুজ রঙের মানিব্যাগ।

জন্মসংখ্যা ৬ (জন্মতারিখ: ৬, ১৫, ২৪)

৬ জন্মসংখ্যার জাতকদের অধিপতি গ্রহ শুক্র। সুগন্ধি এদের জন্য ভীষণ শুভ। চেষ্টা করুন সবসময় সুগন্ধি ব্যবহার করার বা সঙ্গে রাখার। প্রতিদিন পরিষ্কার রুমাল ব্যবহার করুন।

জন্মসংখ্যা ৭ (জন্মতারিখ: ৭, ১৬, ২৫)

এই জাতকদের অধিপতি কেতু। আর্থিক উন্নতির জন্য এই জন্মসংখ্যার জাতকরা পকেটে রাখুন ছোট ধাতব ঘড়ি। সুফল মিলতে বাধ্য।

জন্মসংখ্যা ৮ (জন্মতারিখ: ৮, ১৭, ২৬)

এই জন্মসংখ্যার জাতকরা শনি দ্বারা পরিচালিত হয়। চেষ্টা করুন সবসময় নীল রঙের রুমাল সঙ্গে রাখার। তাতে ভাগ্য ফেরে।

জন্মসংখ্যা ৯ (জন্মতারিখ: ৯, ১৮, ২৭)

৯ জন্মসংখ্যার জাতকদের অধিপতি মঙ্গল। এই জাতকদের জন্য লাল সুতো খুব শুভ। প্রতিসপ্তাহে হাতে নতুন করে লাল সুতো বাঁধুন অথবা মানিব্যাগে রাখুন। এতে আয় বাড়বে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.