Numerology Remedies

কাটছে না অর্থাভাব, অশান্তিতে জেরবার জীবন? জন্মসংখ্যা অনুযায়ী এই টোটকাতেই ফিরবে ভাগ্য

ঠিক কী বলছে সংখ্যাতত্ত্ব?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১৬:৩৯

options
link
কাটছে না অর্থাভাব, অশান্তিতে জেরবার জীবন? জন্মসংখ্যা অনুযায়ী এই টোটকাতেই ফিরবে ভাগ্য
আটকে অর্থ? অশান্তিতে জেরবার জীবন? জন্মসংখ্যা অনুযায়ী এই টোটকাতেই ফিরবে ভাগ্য

সফলতার মাপকাঠি সবার জন্য এক নয়। কারও ক্ষমতাবান ও বিত্তশালী হওয়া, আবার কারও কাছে মনের শান্তি ও সুস্বাস্থ্য। তবে একটা চাহিদা সকলেরই এক তা হল, প্রতিদিন যেন আগের দিনের তুলনায় ভালো হয়। তবে এটাও ঠিক, সকলের মনের মধ্যে কোথায় একটা লুকিয়ে থাকে বিত্তশালী হওয়ার ইচ্ছে। কেউ স্বপ্নকে স্পর্শ করতে পারেন, কারও আবার তা অধরাই থেকে যায়। কিন্তু জানেন কি সাফল্যের ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে জন্মসংখ্যা? সংখ্যাতত্ব বলছে, জন্মসংখ্যা অনুযায়ী কয়েকটি টোটকা মেনে চললেই সম্পদ বাড়তে বাধ্য। চলুন আজ জেনে নেওযা যাক সেগুলোই।

Advertisement

জন্মসংখ্যা ১ (১, ১০, ১৯,২৮)

Advertisement

সামান্য হলেও সোনার গয়না পরুন। একান্তই সম্ভব না হলে তামার কয়েন সঙ্গে রাখুন। এতে আত্মবিশ্বাস বাড়বে। ধরা দেবে কাঙ্খিত সাফল্য। 

Advertisement

জন্মসংখ্যা ২ (২, ১১, ২০,২৯)

রুপোর গয়না পরুন অথবা রুপোর কয়েন সঙ্গে রাখুন। যারা দীর্ঘদিন ধরে মানসিক দোলাচলে ভুগছেন, তারা স্বস্তি পাবেন। জীবনে শান্তি ফিরবে। 

জন্মসংখ্যা ৩ (৩, ১২, ২১,৩০)

প্রতিদিন স্নান করার সময় জমে সামান্য পরিমাণ হলুদ মিশিয়ে নিন। এতে ভাগ্য ফিরবে। উন্নতি টের পাবেন নিজেই। 

জন্মসংখ্যা ৪ (৪, ১৩, ২২,৩১)

ওয়ালেটে রেখে দিন ৪ টি গোটা গোলমরিচ। এটি কুদৃষ্টি থেকে বাঁচাবে আপনাকে। 

জন্মসংখ্যা ৫ (৫, ১৪, ২৩)

সর্বদা সঙ্গে রাখুন পাঁচটি এলাচ। ওয়ালেটে রেখে দিন। এতে দীর্ঘদিনের আটকে থাকা টাকা পেয়ে যাবেন। আর্থিক সমস্যা মিটবে। 

জন্মসংখ্যা ৬ (৬, ১৫, ২৪)

৬ জন্মসংখ্যার জাতকরা যদি ভাগ্য ফেরাতে চান তাহলে অবশ্যই সঙ্গে রাখুন ২ টি দারচিনি। পসিটিভি এনার্জি নিজেই বুঝতে পারবেন। 

জন্মসংখ্যা ৭ (৭, ১৬, ২৫)

বর্তমানে সময় দেখার জন্য সকলেই ব্যবহার করেন মোবাইল। ফলে হাতঘড়ির ব্যবহার প্রায় নেই বললেই চলে। তবে সংখ্যাতত্ত্ব বলছে, ৭ জন্মসংখ্যার জাতকদের জন্য হাতঘড়ি অব্যর্থ। বলা হচ্ছে, ধাতব বেল্টের ঘড়ি ব্যবহার করলেই সুদিন ফিরবে এই জাতকদের। 

জন্মসংখ্যা ৮ (৮, ১৭, ২৬)

এই জন্মসংখ্যার জাতকরা সঙ্গে রাখুন ময়ূরের পালক। এতে সমস্যা ধীরে ধীরে কাটবে।

জন্মসংখ্যা ৯ (৯, ১৮, ২৭)

খাবারে কেশর ব্যবহার করুন। এতে বাড়বে আত্মবিশ্বাস, আকর্ষণ ক্ষমতা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.