Jagannath devs

জগন্নাথের মতোই স্নানযাত্রা কালীঘাটেও, জ্যৈষ্ঠ পূর্ণিমায় মিলল শাক্ত-বৈষ্ণব ধারা

শ্রীক্ষেত্র আর কালীক্ষেত্র। ভৌগোলিক দূরত্ব অনেক, উপাসনার রীতিতেও আকাশ-পাতাল ফারাক। একদিকে বৈষ্ণব ভাবাবেগ, অন্যদিকে শাক্ত সাধনা। অথচ পুরীর জগন্নাথদেবের মতোই কালীঘাটেও একই দিনে একই তিথিতে সাড়ম্বরে আয়োজিত হয় স্নানযাত্রা। প্রথার নিবিড় বন্ধনে মিলে যায় দুই ভিন্ন মেরুর পুণ্যতীর্থ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১০:৪৭

options
link
জগন্নাথের মতোই স্নানযাত্রা কালীঘাটেও, জ্যৈষ্ঠ পূর্ণিমায় মিলল শাক্ত-বৈষ্ণব ধারা
জ্যৈষ্ঠ পূর্ণিমায় মহাতীর্থে সতীর অঙ্গস্নান উৎসব। ছবি: সংগৃহীত

শ্রীক্ষেত্র আর কালীক্ষেত্র। ভৌগোলিক দূরত্ব অনেক, উপাসনার রীতিতেও আকাশ-পাতাল ফারাক। এক দিকে বৈষ্ণব ভাবাবেগ, অন্য দিকে শাক্ত সাধনা। কিন্তু নদী আলাদা হলেও সাগরে গিয়ে তো সবাই মেশে। জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথিতে এসে সেই দুই ভিন্ন ধারার মিলন ঘটে এক আশ্চর্য মোহনায়। পুরীর জগন্নাথদেবের মতোই উৎসবের আলোয় সেজে ওঠে মহাতীর্থ কালীঘাট। আবির্ভাব তিথিতে সেখানেও সাড়ম্বরে আয়োজিত হয় স্নানযাত্রা। প্রথার নিবিড় বন্ধনে বাঁধা পড়ে দুই ভিন্ন মেরুর পুণ্যতীর্থ।

Advertisement
Puri
পুরীর জগন্নাথধামে স্নানযাত্রা। ছবি: সংগৃহীত

পুরীধামে জ্যৈষ্ঠ পূর্ণিমায় রত্নবেদী ছেড়ে স্নান-মণ্ডপে আসেন মহাপ্রভু। মনে করা হয়, এই পুণ্য লগ্নেই দারুবিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা হয়েছিল। ঠিক একই দিনে, এই একই তিথিতে কালীঘাটেও চলে এক নিভৃত উৎসব। লোকশ্রুতি, এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতেই দুই ব্রহ্মচারী ব্রহ্মানন্দ গিরি ও আত্মারাম ব্রহ্মচারী হ্রদ থেকে উদ্ধার করেছিলেন সতীর প্রস্তরীভূত পদাঙ্গুলি। মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই সতী-অংশের প্রাণপ্রতিষ্ঠা হয়। সেই থেকে এই দিনটি কালীঘাটের মায়েরও আবির্ভাব তিথি। শ্রীক্ষেত্র আর কালীক্ষেত্র এ ভাবেই লীন হয়ে যায় এক বিন্দুতে। ঈশ্বরের করুণাধারায় ধুয়ে যায় সমস্ত ভেদাভেদ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শাক্ত ও বৈষ্ণব শাস্ত্র মতে, কলিযুগে কৃষ্ণ ও কালী অভিন্ন। স্নানযাত্রার পুণ্যলগ্নে কালীঘাটে সেই লীলাই জীবন্ত হয়ে ওঠে। কথিত আছে, গভীর রাতে সেবায়েত ভবানীদাস চক্রবর্তীর পাওয়া স্বপ্নাদেশ মেনে, প্রতি বছর এই দিনে উষালগ্নে দেবীকে সাজানো হয় বৈষ্ণবী রূপে। মায়ের নাসিকাগ্রে ও কপালে এঁকে দেওয়া হয় শ্বেতচন্দনের তিলক। শাক্ত পীঠস্থানে তখন উপচে পড়ে বৈষ্ণবীয় স্নিগ্ধতা। মায়ের এই মায়াময় লাবণ্য দেখে ভক্তরা আবেগে আপ্লুত হন। শাক্ত ও বৈষ্ণব দর্শনের এই চিরায়ত সমন্বয়ই কালীঘাটের স্নানযাত্রাকে এক অনন্য মহিমায় ভাসিয়ে নিয়ে যায়।

Kalighat-1
কলিযুগে কৃষ্ণ ও কালী অভিন্ন। ছবি: সংগৃহীত

তবে পুরীর সঙ্গে কালীঘাটের স্নানযাত্রার উপাসনা রীতির খানিক তফাৎ রয়েছে। জগন্নাথের মহাস্নান দেখেন লক্ষ লক্ষ ভক্ত। কিন্তু কালীঘাটের পুজো পরম গোপন, নিবিড় অনুশাসনের। বর্তমানে সতীর সেই পবিত্র অঙ্গটি দেবী দক্ষিণাকালীর মূর্তির নিচে একটি রুপোর সিন্দুকে সুরক্ষিত থাকে। স্নানযাত্রার দিন ভোরে সেবায়েতরা শুদ্ধবস্ত্রে চোখে কালো কাপড় বেঁধে প্রবেশ করেন গর্ভগৃহে। সম্পূর্ণ অন্ধ অবস্থায়, শুধু স্পর্শের অনুভূতিতে চলে দেবীর অঙ্গস্নান। গঙ্গাজল, গোলাপ জল, সুগন্ধি আতর, অগুরু আর জবাকুসুম তেলের মিশ্রণে স্নান করানো হয় সতী-অংশকে। স্নান শেষে দেবীকে পরানো হয় সোনার সুতোয় বোনা নতুন বেনারসি শাড়ি। তার পর আবার সযত্নে রেখে দেওয়া হয় রুপোর বাক্সে। তারপরই খোলা হয় মন্দিরের দ্বার।

Advertisement

এই উৎসবের আরও এক মহাজাগতিক মাহাত্ম্য রয়েছে। শাক্ত ও বৈষ্ণব শাস্ত্র মতে, কলিযুগে কৃষ্ণ ও কালী অভিন্ন। স্নানযাত্রার পুণ্যলগ্নে কালীঘাটে সেই লীলাই জীবন্ত হয়ে ওঠে। কথিত আছে, গভীর রাতে সেবায়েত ভবানীদাস চক্রবর্তীর পাওয়া স্বপ্নাদেশ মেনে, প্রতি বছর এই দিনে উষালগ্নে দেবীকে সাজানো হয় বৈষ্ণবী রূপে। মায়ের নাসিকাগ্রে ও কপালে এঁকে দেওয়া হয় শ্বেতচন্দনের তিলক। শাক্ত পীঠস্থানে তখন উপচে পড়ে বৈষ্ণবীয় স্নিগ্ধতা। মায়ের এই মায়াময় লাবণ্য দেখে ভক্তরা আবেগে আপ্লুত হন। শাক্ত ও বৈষ্ণব দর্শনের এই চিরায়ত সমন্বয়ই কালীঘাটের স্নানযাত্রাকে এক অনন্য মহিমায় ভাসিয়ে নিয়ে যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.