সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহেই গণেশ চতুর্থী। গণপতি আরাধনার প্রস্তুতি তুঙ্গে। বাড়িতেও গণেশ পুজোর পরিকল্পনা করছেন? কিন্তু কোন ধরনের গণেশ মূর্তি বাড়িতে থাকলে বাড়বে সুখসমৃদ্ধি? হবে অর্থাগম?
প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মাটির গণেশ থাকে। তবে এবার অন্য কিছু ভাবতেই পারেন।

মাটির বদলে কাঠের মূর্তি বাড়িতে রাখতে পারেন। তবে তা আম, নিম অথবা পিপল কাঠের হয়।
বাড়িতে গোবরের মূর্তিও স্থাপন করতে পারেন।

[আরও পড়ুন: ‘ভূত ছাড়াতে’ দেশের মানুষের ভরসা এই মন্দির, জানেন কোথায় এই স্থান?]
এছাড়া সামর্থ্য থাকলে সোনা, রুপো, পিতলের তৈরি গণেশের মূর্তি স্থাপন করতে পারেন।

ময়দা এবং চালের গুঁড়ো মিশিয়ে গণেশের ছাঁচে ফেলে গণেশ মূর্তি তৈরি করতে পারেন। তা বাড়িতে স্থাপন করলে সুখসমৃদ্ধি বাড়বেই।

কোন রংয়ের গণেশ মূর্তি বাড়িতে রাখলে সুফল পাওয়া যাবে, তা-ও জানিয়েছেন বাস্তু বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সাদা রংয়ের গণেশ মূর্তিই বাড়িতে রাখা শ্রেয়।
[আরও পড়ুন: কাঠামো ও খুঁটিপুজোর তোড়জোড়, জন্মাষ্টমীতেই দুর্গাপুজোর সূচনা বেলুড় মঠে]
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু