ভারতীয় ফুটবল আর বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। নতুন করে অস্বস্তিতে এআইএফএফ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যুব অ্যাকাডেমিকে অনূর্ধ্ব-১৮ যুব লিগ থেকে নিষিদ্ধ করা হয়েছে। ‘এআইএফএফ এলিট অ্যাকাডেমি ওড়িশা’ নামের ওই অ্যাকাডেমির উদ্বোধন করেছিলেন বিখ্যাত ফরাসি খেলোয়াড় ও ম্যানেজার আর্সেন উইঙ্গার। লক্ষ্য ছিল ভারতীয় ফুটবলের ভবিষ্যতের তারকারা উঠে আসবেন এখান থেকেই। কিন্তু এবার নিজেদের সেই অ্যাকাডেমিকেই প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল এআইএফএফ। অভিযোগ বয়স ভাঁড়ানোর।
আরও পড়ুন:
জানা গিয়েছে, মিনার্ভা পাঞ্জাব অভিযোগ তুলেছিল অ্যাকাডেমি সম্পর্কে। দাবি করা হয়, এআইএফএফ-এর নিয়মাবলির ৯.১ পরিচ্ছেদের নিয়ম ভেঙেছে তাদেরই নিজস্ব অ্যাকাডেমি! সেই অভিযোগ পাওয়ার পরই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষাকারী কমিটির প্রধান বিনীত সরন জানিয়ে দেন, এআইএফএফ এলিট অ্যাকাডেমি ওড়িশাকে আর এই প্রতিযোগিতায় নামতে দেওয়া হবে না। সেই সঙ্গেই এআইএফএফকে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে একটি রায় আগামী তিনদিনের মধ্যে জানিয়ে দিতে। তাছাড়া এও বলা হয়েছে, এযাবৎ ওই প্রতিযোগিতায় যতগুলি ম্যাচ অ্যাকাডেমি খেলেছে সব গুলিতেই প্রতিপক্ষকে বিজয়ী হিসেবে ধরা হবে।
ওই অ্যাকাডেমির উদ্বোধন করেছিলেন বিখ্যাত ফরাসি খেলোয়াড় ও ম্যানেজার আর্সেন উইঙ্গার। লক্ষ্য ছিল ভারতীয় ফুটবলের ভবিষ্যতের তারকারা উঠে আসবেন এখান থেকেই।
অবশ্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে এমন অস্বস্তি নতুন নয়। এই মাসেই জানা গিয়েছিল, বিশ্বকাপের লক্ষ্যে নামা ভারতীয় মহিলা দলের সঠিক মাপের পোশাকই দিতে পারেনি এআইএফএফ। এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে যাওয়ার পরে ব্লু টাইগ্রেসরা দেখতে পান, অনেক ছোট মাপের জার্সি পাঠানো হয়েছে তাঁদের। মহা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে ফুটবলারদের এমন বিভ্রাটের শিকার হতে হওয়ায় বিতর্ক ঘনিয়েছিল। এমনিতে গত কয়েক বছরে ভারতীয় ফুটবল যেভাবে পিছিয়ে পড়ছে, তাতে অভিযোগের আঙুল উঠেছে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের দিকেই। পাশাপাশি পরপর এমন নানা ধরনের ঘটনায় তাঁকেই কাঠগড়ায় তুলছে ওয়কিবহাল মহল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী