সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া দলের কাছে মিচেল স্টার্ক আছে, গ্লেন ম্যাক্সওয়েল আছে, নাথান লিওন আছে৷ বিরাট কোহলিকে ক্রীড়াজগতের ডোনাল্ড ট্রাম্প বলে অভিহিত করা সংবাদমাধ্যমও রয়েছে৷ কিন্তু ভারতের কাছে কী আছে? অগণিত ক্রিকেট অনুরাগী৷ যার প্রতিনিধিত্ব করে অজি মিডিয়াকে যোগ্য উত্তর দিয়েছেন স্বয়ং বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন৷
[রাম মন্দিরের পাশাপাশি হোক মসজিদও, চাইছেন বিজেপি নেতাই]
রাঁচি টেস্টের পর অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে লেখা হয়, ‘বিরাট কোহলি ক্রীড়াজগতের ডোনাল্ড ট্রাম্প হয়ে উঠেছেন৷ ট্রাম্পের মতোই কোহলিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যাই হোক না কেন সব দোষ সংবাদমাধ্যমের ঘাড়ে ঠেলে দেবেন৷ নিজেকে বাঁচাতে এটাই তাঁর হাতিয়ার৷’ এর পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার ব্যঙ্গ করে বিগ বি লেখেন, অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ধন্যবাদ এই বিষয়টি মেনে নেওয়ার জন্য যে, কোহলি একজন বিজয়ী এবং প্রেসিডেন্ট৷
[হস্টেলে ঢুকে ছাত্রীদের অন্তর্বাস চুরি যুবকের, ভাইরাল ভিডিও]
T 2471 – Aussi media calls Virat, Donald Trump of sports !! … thank you Aussi media for accepting that he is a winner and the PRESIDENT !! pic.twitter.com/ZOoNtuhtC2
— Amitabh Bachchan (@SrBachchan) March 21, 2017
বিগ বি’র এই প্রতিক্রিয়া ইতিমধ্যেই ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়৷ প্রায় সকলেই সমর্থন করেছেন সিনিয়ার বচ্চনের এই মন্তব্যকে৷ একই সঙ্গে প্রশংসা কুড়িয়েছে তাঁর সেন্স অফ হিউমারও৷
[চাকরির প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে যৌনপেশায় নামাল ‘ফেসবুক বন্ধু’]
সর্বশেষ খবর
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ