সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় রান মেশিন বিরাট কোহলির রেকর্ড ভাঙতে বেশ ভালবাসেন হাসিম আমলা৷ ফের তা প্রমাণ করে দিলেন প্রোটিয়া ব্যাটসম্যান৷ বুধবার ত্রিদেশীয় সিরিজের ম্যাচে কোহলির রেকর্ড ভেঙে নয়া নজির গড়লেন আমলা৷
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৯ বলে ১১০ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন তিনি৷ আর সেই সঙ্গে একদিনের ম্যাচে ২৩ টি সেঞ্চুরির মালিক হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার৷ কোহলির থেকে কম ইনিংস খেলেই ২৩ টি শতরান ঝুলিতে ভরলেন৷ ১৫৭ টি ইনিংস খেলে দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৩ টি সেঞ্চুরি করেছিলেন ভারতীয় টেস্ট ক্যাপ্টেন৷ ১৩২ টি ইনিংস খেলেই সেই মাইলস্টোনে পৌঁছে গেলেন আমলা৷ তাছাড়া ১৪ টি ইনিংস খেলেই এক হাজার রান ছুঁয়ে ফেলেছেন তিনি৷ এর আগে ১৫ টি ইনিংস খেলে দ্রুততম এক হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছিলেন কিংবদন্তি ভিভ রিচার্ডস৷ তাঁর শতরানে ভর করে তৈরি হয় ৩৪৩ রানের পাহাড়৷ যা কোনওভাবেই টপকাতে পারেননি ক্যারিবিয়ানরা৷
আমলার পাশাপাশি বল হাতে নয়া রেকর্ড গড়লেন প্রোটিয়া পেসার ইমরান তাহির৷ ৯ ওভারে ৪৫ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন তিনি৷ প্রোটিয়া বোলার হিসেবে ওয়ানডে-তে দ্রুততম ১০০ টি উইকেট পকেটে পুরলেন তাহির৷
সর্বশেষ খবর
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র
-
পণের দাবিতে খুনে স্বামীকে শাস্তি দিতে প্রমাণের প্রয়োজন নেই! চাঞ্চল্যকর রায় এলাহাবাদ হাই কোর্টের
-
কংগ্রেসে ফিরছেন অমরিন্দর? রাহুলের প্রশংসার পর মুখ খুললেন ‘ক্যাপ্টেন’ নিজেই
-
‘এবার শান্তি পেয়েছেন তো?’ সনৎ দে-র গ্রেপ্তারিতে ‘পার্থ জ্যেঠু’র বিরুদ্ধে বিষোদগার মেয়ের
-
সন্ত্রাসের আঁতুড়ঘর পিলখানা! জঙ্গি হামিমের পর গ্রেপ্তার আরও এক যুবক, উদ্ধার আগ্নেয়াস্ত্র