সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। ফরম্যাট বদলে ঘুরে দাঁড়ানোর আশা থাকলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ন’উইকেটে পরাজয়। অবশেষে ধৈর্যর বাঁধ ভাঙল শ্রীলঙ্কান ক্রিকেট অনুরাগীদের। রবিবার ডাম্বুলায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার শোচনীয় পরাজয়ের পরই ক্রিকেটভক্তদের রোষের মুখে পড়লেন ক্রিকেটাররা। প্রায় ৩০ মিনিট আটকে রাখা হল টিম বাস। দেওয়া হয় স্লোগানও।
[ফের বিয়ে ভাঙছে শ্রাবন্তীর! জল্পনায় তোলপাড় টলিউড]
তিন টেস্টের তিনটিতেই জয়। শ্রীলঙ্কার মাটিতে বিরাটদের ঐতিহাসিক জয়ের পর ওয়ানডে সিরিজের জন্যও টিম ইন্ডিয়াকে এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। তবুও তাঁরা ভেবেছিলেন, টেস্টের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াবে লঙ্কাব্রিগেড। এমনটাই আশা করেছিলেন সমর্থকরাও। কিন্তু তাঁদের সেই আশা প্রথম ম্যাচের পরই ধুয়ে গেল। শেষ পর্যন্ত ম্যাচের শেষে টিম বাস ঘিরে ধরেন তাঁরা। খেলোয়াড়দের নামে স্লোগানও দেওয়া হয়। শেষপর্যন্ত নিরাপত্তা আধিকারিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ শ্রীলঙ্কা দলের কোচ নিক প্যাথোস। তাঁর মতে, দলের খেলোয়াড়রা ঘুরে দাঁড়ানোর সবরকম চেষ্টা করছে। কিন্তু বাইরের কিছু লোকের দলের অন্দরে হস্তক্ষেপের কারণেই এই সমস্যা তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের উপর একদমই রেগে নেই। ওরা যথাসাধ্য চেষ্টা করছে। সাপোর্ট স্টাফরাও দুর্দান্তভাবে সাহায্য করছে।’
[ফের একসঙ্গে ‘বিরুষ্কা’, নেটদুনিয়ায় ভাইরাল তাঁদের এই ছবি]
এদিকে, শ্রীলঙ্কার ফ্যানেদের এই কীর্তি কিছুতেই মেনে নিতে পারেননি প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সঙ্গাকারা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘যখন দল খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, তখন আপনাদের ভালবাসা, সমর্থনই আমাদের শক্তি। এখন আমাদের ক্রিকেটারদেরও আপনাদের সমর্থন ও ভালবাসার প্রয়োজন। দলের জয় কামনা করুন এবং পাশে থাকুন।’
[ফুলবাগানে নাবালিকা বধূর রহস্যজনক মৃত্যু, উঠছে নির্যাতনের অভিযোগ]
সর্বশেষ খবর
-
মীরা ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে নেটদুনিয়ায় গুজব! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সন্তান সুচেতনের
-
শহিদ পরিবারকে চাকরি বিলিতেও প্রতারণা তৃণমূল সরকারের! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ঋতব্রত
-
শ্রীলঙ্কার পেসারকে গুঁতো মেরে শাস্তির মুখে! যশস্বীর পাশে দাঁড়িয়ে মুখ খুললেন ব্যাটিং কোচ
-
পাহাড় থেকে পড়ে মৃত্যু বাবা-মা-ছেলের! খাওয়া-ঘুম ছেড়ে বাড়ির দরজায় বসে অবলা পোষ্য
-
চোটের ধাক্কায় মাঠত্যাগ, শ্রীলঙ্কার বিরুদ্ধে আর ব্যাট করতে পারবেন পন্থ? উত্তর দিলেন ভারতের কোচ