সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যাটোর বৈঠকে (NATO) অ্যাশেজ (The Ashes) জ্বর। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চলতি অ্যাশেজ নিয়ে একে অপরের সঙ্গে ক্রিকেট নিয়ে রসিকতায় মেতে উঠলেন।
অ্যাশেজে এই মুহূর্তে অস্ট্রেলিয়া ২-১-এ এগিয়ে। লিথুয়ানিয়ায় বসেছে ন্যাটোর সামিট। সেখানে অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক মেতে ওঠেন অ্যাশেজ নিয়ে।
[আরও পড়ুন: এশিয়া কাপের সূচি চূড়ান্ত, পাকিস্তানে যাচ্ছে না ভারত, জানিয়ে দিলেন অরুণ ধুমল]
ছবি তোলার সময়ে অ্যালবানিজ এক টুকরো কাগজ সুনাকের হাতে দেন। সেই কাগজে লেখা ২-১। এই মুহূর্তে অ্যাশেজে অস্ট্রেলিয়া ২-১-এ এগিয়ে রয়েছে। সুনাক সঙ্গে সঙ্গে মার্ক উড ও ক্রিস ওকসের জয় উদযাপনের ছবি বের করেন। লিডস টেস্ট জিতে সিরিজে ব্যবধান কমায় ইংল্যান্ড। ম্যাচ জেতার পরে আনন্দে মেতে ওঠেন মার্ক উড এবং ক্রিস ওকস। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোকে বিতর্কিত ভাবে রান আউট করা হয়েছিল। অস্ট্রেলিয়া জিতে নিয়েছিল দ্বিতীয় টেস্ট। বেয়ারস্টোর বিতর্কিত আউটের ছবি বের করেন অ্যালবানিজ। ক্রিকেট প্রেমী সুনাক বলে ওঠেন, ”আমার সঙ্গে স্যান্ডপেপার নেই। আমি দুঃখিত।” দক্ষিণ আফ্রিকায় ২০১৮ সালে বল বিকৃতি কাণ্ডের উল্লেখ করেন সুনাক।
And of course we discussed the #Ashes pic.twitter.com/FeKESkb062
— Anthony Albanese (@AlboMP) July 11, 2023
খেলার মাঠে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের লড়াই নিয়ে বিতর্ক হচ্ছে খুব। জিততে চায় দুটো দলই। তাই মাঠের লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কিন্তু ন্যাটোর বৈঠকে অ্যাশেজ কূটনীতি কিন্তু নির্মল আনন্দ ঢেলে দিল।
[আরও পড়ুন: নাটকীয় পরিবর্তনে ওপেনিংয়ে যশস্বী, তিনে গিল, প্রথম টেস্টে বৃষ্টি আবার ভিলেন হবে না তো?]
সর্বশেষ খবর
-
হাসনাবাদে হাড়হিম ঘটনা! বাড়ির পাশের পুকুর ভাসছে দু’মাসের শিশু, খুনের অভিযোগ সন্তানহারা মায়ের
-
সপ্তাহের শুরুতেই পার্ক স্ট্রিটের কাছে দুর্ঘটনার কবলে পুলকার, আহত ৩ পড়ুয়া, আটক ২ গাড়ির চালক
-
কুড়মালি ও সাঁওতালি ভাষায় গীতার অনুবাদ, আরও এক জরুরি কাজ অভিমন্যুর
-
তিন দশকের সুর-সফর, দেবজ্যোতিকে সম্মানিত করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স
-
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৬৬ টন ত্রাণ পাঠাল ভারত, তৈরি অস্থায়ী হাসপাতাল