Aroop Biswas

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ বিশ্বাস, হাই কোর্টে মিলল না রক্ষাকবচ

মেসি কাণ্ডে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন অরূপ। সেই আবেদন খারিজ হয়েছে। পরে তিনি আবেদন করেন কলকাতা হাই কোর্টে। সেখানেও ধাক্কা খেলেন অরূপ বিশ্বাস।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ১৩:৫৮

options
link
মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ বিশ্বাস, হাই কোর্টে মিলল না রক্ষাকবচ
মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ বিশ্বাস

মেসি কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন তিনি। মঙ্গলবার মামলার শুনানির আর্জি জানানো হয়। তবে তাঁর আবেদনে মান্যতা দিল না কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, শুনানি হবে নিয়ম মেনে। এই ধরনের মামলাকে এভাবে অগ্রাধিকার দেওয়া যায় না বলেই পর্যবেক্ষণ তাঁর। প্রাক্তন মন্ত্রীকে আদালতের পরামর্শ, গ্রেপ্তারির আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন করুন।

Advertisement

গত ১৭ মে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারা অর্থাৎ টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি, প্রতারণা ইত্যাদির অভিযোগ এনেছেন মেসির গোট টুরের আয়োজক শতদ্রু। সেই অভিযোগের ভিত্তিতে অরূপকে গত ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। তবে তার আগেই বিধাননগর দক্ষিণ থানার সঙ্গে যোগাযোগ করেন প্রাক্তন মন্ত্রী। ইতিমধ্যে মেসি কাণ্ডে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন অরূপ। সেই আবেদন খারিজ হয়েছে। পরে তিনি আবেদন করেন কলকাতা হাই কোর্টে। সেখানেও ধাক্কা খেলেন অরূপ বিশ্বাস।

Advertisement

প্রথমবার তলব এড়ানোর সময় অরূপ জানান, তিনি অসুস্থ। তাই আগামী দু’সপ্তাহের মধ্যে হাজিরা দেওয়া সম্ভব নয়। কিন্তু অরূপকে সেই সময়টাও দিতে নারাজ পুলিশ। সোমবার ১১টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রবিবার  প্রাক্তন মন্ত্রীর বাড়িতে দু’টি নোটিস সাঁটিয়ে দিয়ে আসে পুলিশ। তাতে সাফ বলা হয়, প্রাক্তন মন্ত্রী যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দিতে চাইছেন না, সেই শারীরিক অসুস্থতার কোনও প্রমাণ তিনি দেখাতে পারেননি। কোনও মেডিক্যাল রিপোর্ট তিনি জমা দেননি। তাই সোমবার সকাল ১১টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতেই হবে। তবে এখনও পর্যন্ত সশরীরে হাজিরা দেননি অরূপ। আইনজীবী মারফতও থানায় কিছু জানাননি। এবার পুলিশের পরবর্তী পদক্ষেপ কি গ্রেপ্তারি, উঠছে সেই প্রশ্ন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.