সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকে চলছে ভারতের সোনার দৌড়। হ্যাংঝৌয়ে সেই পরম্পরা অব্যাহত ব্যাডমিন্টনেও। ব্যাডমিন্টনের কোর্ট থেকে এবার সোনা জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি। এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন ভারতের সাত্ত্বিক-চিরাগ। এশিয়াড ব্যাডমিন্টন থেকে প্রথমবার সোনা এল ভারতের ঝুলিতে।
ফাইনালে ভারতের তারকা ব্যাডমিন্টন জুটি হারালেন দক্ষিণ কোরিয়ার চোই সোলজিউ এবং কিম ওনহোকে। প্রথম গেম সাত্ত্বিক-চিরাগ জিতে নেন ২১-১৮-য়।
কিন্তু একসময়ে পিছিয়ে পড়েছিল ভারতীয় জুটি। ১৫-১৮ থেকে ভারতীয় জুটি প্রথম গেম জিতে নেয়। দ্বিতীয় গেমে অবশ্য ভারতের প্রাধান্য ছিল। কোনও সময়তেই পিছিয়ে পড়েনি ভারত। প্রাধান্য বজায় রেখেই দ্বিতীয় গেম ভারত জেতে ২১-১৬-য়।
[আরও পড়ুন: ইউক্রেনকে হাতিয়ার দিতে চাইছে না আমেরিকা! ক্রমে পালটাচ্ছে মত]
সাত্ত্বিক-চিরাগ জুটি যখন কোর্টে নামেন, তখন অন্যত্র চলছে ভারত-ইরানের কবাডি ম্যাচ। ব্যাডমিন্টন ফাইনাল হয়তো শেষ হতো কবাডির পরে। কিন্তু রক্তের গতি বাড়িয়ে দেওয়া কবাডি ম্যাচ ঝামেলার জন্য স্থগিত হয়ে যায় বেশ কিছুক্ষণ। অন্যদিকে সাত্ত্বিক-চিরাগ জুটি ঝড়ের বেগে জিতে নেন ব্যাডমিন্টন সোনা।
সাত্ত্বিক-চিরাগ জুটি সোনা জেতায় ভারতের পদক সংখ্যা ১০০ থেকে বেড়ে হল ১০১। বাড়ল সোনার সংখ্যাও। ২৬টি সোনা এখন ভারতের ঝুলিতে। দিন যত গড়াবে, পদকের সংখ্যাও বাড়বে ভারতের।
[আরও পড়ুন: কামদুনিতে CID, হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা রাজ্যের]
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের