অ্যাটলেটিকো ডি কলকাতা – ১ (হিউম)
নর্থইস্ট ইউনাইটেড – ১ (নিকোলাস ভেলেজ)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একদম ভাল যাচ্ছে না স্প্যানিশ কোচ মলিনার৷ নাহলে কয়েকদিন আগে দিল্লির সঙ্গে জেতা ম্যাচ ড্র করে আসার পর এদিনও ফের ঘরের মাঠে কাটসুমিদের নর্থইস্টকে হারাতে ব্যর্থ হল কলকাতা৷ বৃহস্পতিবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ম্যাচ ১-১ স্কোরে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল হিউম, পোস্তিগাদের৷ ম্যাচের প্রায় শেষলগ্নে হেড থেকে গোল করে দলকে নিশ্চিত হারের মুখ থেকে বাঁচালেন এটিকের হিউম৷
সেদিন দিল্লির মাঠে এগিয়ে থেকেও শেষদিকে ডিফেন্সের ভুলে ম্যাচ ড্র করতে হয়েছিল অর্ণব, পোস্তিগাদের৷ বলা ভাল, কোনওক্রমে ড্র করে মুখরক্ষা করেছিল এটিকে৷ এদিন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সমর্থকদের সামনে খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথায় গোল হজম করল এটিকে৷ সেই এক ডিফেন্সের ভুলে জালে বল ঢুকিয়ে দেন নর্থইস্টের নিকোলাস ভেলেজ৷ গোলপোস্টের নিচে একা দেবজিৎ আর কতদিন রক্ষা করবেন৷ ম্যাচের শেষদিকে আলভারোর হেডার প্রায় একহাত দিয়ে গোললাইন সেভ করলেন ‘সেভজিৎ’ দেবজিৎ৷ ডিফেন্সের ভুল দিন দিন বেড়েই চলেছে৷ তা ভালই জানেন কোচ মলিনা৷ ডিফেন্স, মাঝমাঠ এবং ফরোয়ার্ডলাইন, এদিন সব নিয়েই চরম হতাশ দেখাল মলিনাকে৷ লজ্জার শেষ থাকত না যদি হিউম গোল না করতেন৷ হিউমের গোলের পর গ্যালারিতে ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কা যতই উচ্ছ্বাস দেখান না কেন, কোচের কপালে চিন্তার ভাঁজ কিন্তু বাড়ল বই কমল না৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের