সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ব্যাডমিন্টনের ইতিহাসে এই প্রথম কোনও সুপার সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন দুই ভারতীয়। কিদাম্বি শ্রীকান্ত ও বি সাই প্রনীথ। শেষ হাসি অবশ্য হাসলেন বি সাই প্রনীথ। সিঙ্গাপুর ওপেনের ফাইনালে তিন গেমের দুর্দান্ত লড়াইয়ে শ্রীকান্তকে হারালেন ১৭-২১, ২১-১৭, ২১-১২ ফলে। এই প্রথম কোনও সুপার সিরিজ জিতলেন প্রনীথ।
[ফের দাম বাড়ল পেট্রল ও ডিজেলের]
এদিন প্রনীথ জিতলেও শুরুতে কিন্তু বেশ ভাল লড়াই করেছিলেন শ্রীকান্ত। এমনকী দুর্দান্ত খেলে প্রথম গেমটি জিতেও নেন ২১-১৭ ফলে। কিন্তু দ্বিতীয় গেম থেকেই ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন প্রনীথ। দ্বিতীয় গেমটি জেতেন ২১-১৭ ফলে। আর তৃতীয় গেমটি জিততে সময় নেন আরও কম। ২১-১২ ফলে গেম ও ম্যাচ নিজের পকেটে পুরে নেন তিনি। এর পাশাপাশি শ্রীকান্তের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে আরও এগিয়ে গেলেন বি সাই প্রনীথ। এর আগে সৈয়দ মোদি গ্রাঁ পি-তে পরস্পরের বিরুদ্ধে লড়েছিলেন শ্রীকান্ত-সাই৷ সেবার সাই প্রনীথই জয় ছিনিয়ে নিয়েছিলেন৷ এই নিয়ে মোট ছ’বারের সাক্ষাতে পাঁচবার জিতলেন সাই৷
[হিন্দুদের বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগের অভিযোগ, এলাকায় উত্তেজনা]
এতদিন কোনও হাইভোল্টেজ ফাইনালে সাইনা-সিন্ধুর লড়াই নিয়ে হাইপ উঠত৷ দুই ভারতীয় মহিলা তারকার লড়াই এমনই এলিট ক্লাসে পৌঁছে গিয়েছিল৷ এবার সেই উচ্চতায় নিজেদের তুলে নিয়ে গেলেন শ্রীকান্ত-প্রনীথ৷ এর আগে কোনও সুপার সিরিজের ফাইনালে একই দেশের দুই প্রতিযোগীর খেলার রেকর্ড ছিল কেবল চিন, ইন্দোনেশিয়া ও ডেনমার্কের৷ এবার সেই তালিকায় যুক্ত হল ভারতের নামও। এই টুর্নামেন্টে ইন্ডিয়া ওপেন থেকে ছিটকে যাওয়ার পর দারুণভাবে কামব্যাক করেছিলেন শ্রীকান্ত৷ এই মুহূর্তে ভারতীয় শাটলারদের মধ্যে তিনিই প্রথম সারিতে ছিলেন৷ তবুও শেষরক্ষা হল না। উল্টোদিকে, জানুয়ারিতে সৈয়দ মোদি গ্রাঁ পি’র ফাইনাল খেলেই কাঁধের চোটের জন্য লম্বা বিরতি নিতে হয়েছিল সাইকে৷ কিন্তু সেই বিশ্রামের পরেই সিঙ্গাপুর ওপেনে নেমে চ্যাম্পিয়ন হলেন তিনি।
[নিজের গোপন ‘প্রজেক্ট’ প্রকাশ করলেন পুনম]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?