জুনিয়র ফুটবল বিশ্বকাপের সাংগঠনিক কমিটির সহ-সভাপতি হলেন বাবুল সুপ্রিয়

উচ্ছ্বসিত কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০১৭, ০৭:২৭

options
link
জুনিয়র ফুটবল বিশ্বকাপের সাংগঠনিক কমিটির সহ-সভাপতি হলেন বাবুল সুপ্রিয়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের সাংগঠনিক কমিটির সহ-সভাপতি বেছে নেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। ফুটবলের প্রতি অগাধ ভালবাসার জন্য সুবিদিত বাবুল। মোহনবাগান অন্ত প্রাণ বাবুলের এই সহ-সভাপতি হওয়াকে শুভেচ্ছা জানিয়েছন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল। তিনি আবার এই কমিটির চেয়ারম্যানও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাঁর শুভেচ্ছাবার্তা পেয়ে পাল্টা টুইট করে ধন্যবাদ জানিয়েছেন বাবুল। এই দায়িত্ব পালনের বিষয়ে নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি বাবুল সুপ্রিয়। টুইটে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন বাবুল।

প্রসঙ্গত, চলতি বছরের ৬ থেকে ২৮ অক্টোবর দেশের মাটিতে প্রথম বিশ্বকাপ ফুটবলের মতো আসর বসছে। টুর্নামেন্টের সূচী ঘোষণা হবে ৭ জুলাই মুম্বইয়ে। চলতি মাসের ২১ থেকে ২৭ তারিখের মধ্যে ফিফার পর্যবেক্ষক দল ভারতে আসবে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে। দেশের ছ’টি শহরে অনূর্ধ্ব-১৭-এর ফুটবলের এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.