কবাডি-ফুটবলের পর এবার আইপিএলে দল কিনতে আগ্রহী বচ্চন পরিবার

দুটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথাবার্তাও হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৩, ২০১৯, ১৮:১১

options
link
কবাডি-ফুটবলের পর এবার আইপিএলে দল কিনতে আগ্রহী বচ্চন পরিবার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবাডি কিংবা ফুটবলের প্রতি তাঁর ভালবাসা বারবারই ধরা পড়েছে ক্যামেরায়। আইএসএল এবং পিকেএল-এ নিজের দলকে উৎসাহ দিতে মাঠেও পৌঁছে যান তিনি। ঠিক ধরেছেন, অভিষেক বচ্চনের কথাই হচ্ছে। এবার বচ্চন পরিবার যুক্ত হতে চলেছে আইপিএলে। তবে শোনা যাচ্ছে, অভিষেকের চেয়েও আইপিএলে ফ্র্যাঞ্চাইজি কেনা নিয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন। আর শাহরুখ খান, প্রীতি জিন্টাদের তালিকায় বলিউড শাহেনশাহর নাম জুড়লে ক্রোড়পতি লিগ নিয়ে উত্তেজনা যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

Advertisement

[ভারতীয় বোলিংয়ে কুপোকাত কিউয়িরা, জয় দিয়ে শুরু ওয়ানডে সিরিজ]

প্রো কবাডি লিগে জয়পুর পিংক প্যান্থারের মালিক অভিষেক। আইএসএলে আবার তাঁর দল চেন্নাইয়িন এফসি ইতিমধ্যেই দুবার চ্যাম্পিয়নও হয়েছে। এবার দেশের সবচেয়ে জনপ্রিয় লিগেও ঢুকে পড়তে চলেছে বচ্চন পরিবার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রথমে চেন্নাই দলটিকেও কেনার চেষ্টা চালিয়েছিল অমিতাভ বচ্চন কর্পোরেশন। কিন্তু সবুজ সংকেত না মেলায় রাজস্থান রয়্যালসের দিকে ঝোঁকে বিগ বির কোম্পানি। তবে প্রথম রাউন্ডের পর কথাবার্তা আর এগোয়নি বলেই খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিগ বির কোম্পানির তরফে এখবর নিশ্চিত করে সিইও রমেশ পুলাপাকা জানান, কিছুদিন আগে লন্ডনে অভিষেক বচ্চনের সঙ্গে কথা হয়েছিল রাজস্থানের সহ-কর্ণধার মনোজ বাদালের। তবে সেই সাক্ষাতের ফল কী হল, তা বিস্তারিত জানাননি তিনি। ২০১৩ মরশুমে ফিক্সিংয়ের জন্য নাম জড়িয়েছিল রাজস্থানের। দুবছরের জন্য নির্বাসিত করা হয় দলকে। আজীবন ক্রিকেটীয় কাজের থেকে নির্বাসিত করা হয় অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী তথা দলের সহ-কর্ণধার রাজ কুন্দ্রাকেও। ফলে বর্তমানে এই দলের সঙ্গে কোনও সেলিব্রিটির নাম যুক্ত নেই। এক্ষেত্রে বচ্চন পরিবারকে দল হস্তান্তরের অনুমতি দেওয়া হয় কিনা, সে বিষয়টি আলোচনাসাপেক্ষ। তাই ক্রিকেটও বচ্চন পরিবারকে দেখা যাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। কিন্তু অমিতাভকে ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে দেখতে উৎসুক তাঁর অগণিত অনুগামী।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.