সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নারী নির্যাতনে নাম জড়াল এক বাংলাদেশি ক্রিকেটারের। নিজের সন্তানসম্ভবা স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল মহম্মদ শাহিদের বিরুদ্ধে। বাচ্চা নষ্ট করতে ফরজানার পেটে লাথিও মারেন বাংলাদেশি পেসার। ফরজানার অভিযোগ, মেয়ে হওয়ার পর থেকে শাহিদ অত্যাচার চালাত। স্বামীর মারধরের আতঙ্কে বাপের বাড়িতে চলে এসেছেন ফরজানা। তবে বাংলাদেশি পেসার সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। শাহিদের দাবি, তাঁর ভাবমূর্তি নষ্ট করতে এই চক্রান্ত।
[হঠাৎ এই ক্রিকেটারকেই কেন নিজের ভিলায় ডাকলেন দীনেশ কার্তিকের স্ত্রী দীপিকা?]
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ এখন প্যাকেজ সারপ্রাইজ। শুধু দেশের মাটি নয়, বিদেশেও রীতিমতো দাপাচ্ছে বাঙালিরা। বাংলাদেশের এই উত্থানের পাশাপাশি তাদের বেশ কিছু ক্রিকেটারের গায়ে লেগেছে নারী নির্যাতনের কালি। রুবেল হোসেন, আরাফত সানি, সাব্বির রহমান। তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এদের কেউ বান্ধবীকে ধর্ষণে অভিযুক্ত, কেউ প্রথম বউকে না জানিয়ে অন্য একজনকে বিয়ে করেছেন। কেউ এবার হোটেলে বান্ধবীকে ডেকে বিতর্কে জড়িয়েছেন। লজ্জার তালিকায় নবতম সংযোজন মহম্মদ শাহিদ। চোটের জন্য ডান হাতি এই পেসার বেশ কিছু দিন জাতীয় দলের বাইরে। আচমকাই তিনি খবরে। তবে অক্রিকেটীয় কারণে। এই পেসারের স্ত্রী ফরজানার অভিযোগ, তাঁকে নিয়মিত মারধর করেন শাহিদ। এই মুহূর্তে ফরজানা সন্তানসম্ভবা। ফরজানার সংযোজন, তাঁর পেটে লাথি মারত শাহিদ। নিয়মিত অত্যাচারে অতিষ্ঠ হয় ক্রিকেটার-পত্নী আপাতত বাপেরবাড়িতে। নারায়ণগঞ্জ আদালতে মামলা করতে চলেছেন ফরজানা। তাঁর বক্তব্য, বিয়ের প্রথম দু বছর ভালই ছিলেন। প্রথমে তিনি পুত্রসন্তানের জন্ম দেন। দ্বিতীয় সন্তান মেয়ে হওয়ার পর থেকেই শাহিদ তাঁকে মারধর করতে থাকে। ফরজানার সন্দেহ একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক গড়েছেন শাহিদ। এমনকী তাঁর কন্যাসন্তানকেও বাংলাদেশি পেসার অস্বীকার করেছেন।
[মোহনবাগান রত্নে সম্মানিত হতে চলেছেন ‘ঘরের ছেলে’ সুব্রত]
জল অনেক দূর গড়াচ্ছে দেখে মুখ খুলেছেন মহম্মদ শাহিদ। স্ত্রীর ওপর অত্যাচার ঘটনা খানিকটা মেনে নিয়ে বাংলাদেশি পেসারের বক্তব্য বিষয়টি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে। শাহিদের অভিযোগ, তাঁর ভাবমূ্র্তি নষ্ট করতে ফরজানার এক আত্মীয় কলকাঠি নাড়ছেন। বাংলাদেশ ক্রিকেটে এগোলেও শাহিদদের এই কীর্তিকলাপ বুঝিয়েছে শৃঙ্খলা থেকে অনেক দূরে ক্রিকেটারদের একাংশ।
সর্বশেষ খবর
-
পাইনের মতো দেখতে এই ফুল, চেপে ধরলেই ঝরবে প্রাকৃতিক শ্যাম্পু, ব্যবহারের নিয়ম জানেন?
-
দু’দশক পর ছাত্র পরিষদের অনুষ্ঠান কংগ্রেসের, হেভিওয়েট নয়, গুরুত্ব আদি নেতাদের
-
‘আপনাদের ভালোবাসাই আমাকে…’, নেপাল থেকে কলকাতায় ফিরে কী জানালেন ‘বিধ্বস্ত’ খরাজ?
-
সিদ্ধিবিনায়কে পুজো মনামীর, এবার ‘বিগ বসে’ এন্ট্রি? মেগা রিয়ালিটি শোয়ে একাধিক ইনফ্লুয়েন্সর!
-
‘গোটা লাইব্রেরি বানিয়ে দিতে পারি’, বিধানসভার বই ‘চুরি’ ইস্যুতে ফুঁসে উঠলেন মমতা