সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত তিনি পিএসজি দল নিয়ে ভীষণ ব্যস্ত। ফরাসি লিগের খেলা থাকায় বাড়ির কী অবস্থা সেটা নিয়ে মাথা ঘামানোর সুযোগ পাননি। সেই সুযোগ হাতছাড়া করেনি চোর। খোদ পিএসজি কোচের বাড়িতে ঢুকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস চুরি করে নিয়ে গেল সে। খোয়া গিয়েছে নেইমারের সই করা পিএসজির দুটি জার্সিও। খবরটা প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ বলছেন, চোর এমন নেইমারভক্ত হবে, সেটা বিশ্বাস করা কঠিন।
[বল হাতে ভেলকি আফ্রিদির, ১০-১০ ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক]
প্যারিসের ১৬তম ডিস্ট্রিক্টে থাকেন পিএসজি কোচ এমেরির। তাঁর বাড়িতে রয়েছে একটি সংগ্রহশালা। সংগ্রহশালায় খেলোয়াড়দের থেকে পাওয়া বিভিন্ন সামগ্রী সাজিয়ে রাখতেন পিএসজি কোচ। বৃহস্পতিবার সকালে তাঁর স্ত্রী দেখেন, সংগ্রহশালার কাচ ভাঙা। উধাও নেইমারের দুটি জার্সি, বার্সেলোনা থেকে পিএসজিতে আসা গুরুত্বপূর্ণ নথিপত্র ও দুটি দামি ঘড়ি।
[গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার, গ্রেপ্তার অজিঙ্ক রাহানের বাবা]
এদিকে পিএসজিতে নেইমারকে নিয়ে বিতর্কের শেষ নেই। বার্সেলোনায় ব্রাজিলীয় তারকার প্রাক্তন সতীর্থ র্যাকিটিচ বলেছেন, নেইমার দল পাল্টে রিয়াল মাদ্রিদে যাবেন, এটা তিনি বিশ্বাস করেন না। নেইমারকে খোঁচা দিতেও ছাড়েননি। বলেছেন, কোনও সুপারস্টার কোনও টিমে গেলেই সেই দল বড় হয়ে যায় না। বার্সেলোনার সঙ্গে পিএসজির কোনও তুলনা হয় না। কারণ, বার্সা যেখানে টিম গেম খেলে, সেখানে পিএসজির খেলার ধরন অনেকটাই আলাদা। তাই সমস্যায় পড়েছেন নেইমার।
[এবার অ্যাসেজকেও গ্রাস করল গড়াপেটার ছায়া, নাম জড়াল এক ভারতীয়র]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের