সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রেমিকাকে নির্যাতন করা হয়েছে, এই অভিযোগে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন ব্রাজিলের তারকা অ্যান্টনি (Antony)। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের তরফে জানানো হয়েছে, এই অভিযোগের তদন্ত হওয়া প্রয়োজন।
সেই কারণেই বিশ্বকাপের যোগ্যতা পর্বের দল থেকে বাদ দেওয়া হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই তারকাকে। অ্যান্টনির পরিবর্তে দলে নেওয়া হয়েছে গ্যাব্রিয়েল জেসুসকে। যে অভিযোগ আনা হয়েছে অ্যান্টনির বিরুদ্ধে, তা অস্বীকার করেছেন তারকা ফুটবলার। তিনি বলেছেন, ”অভিযোগগুলো মিথ্যা। প্রমাণ দেওয়া হয়েছে। আমি নির্দোষ।”
[আরও পড়ুন: ‘এখনও সেরা ছন্দে ধরা দেয়নি ভারত’, এশিয়া কাপের দু’ ম্যাচ পরে স্বীকারোক্তি রোহিতের]
অ্যান্টনির বিরুদ্ধে অভিযোগ, বান্ধবী গ্যাব্রিয়েলা কাভালিনকে মাথা দিয়ে ঢুঁসো মারেন ব্রাজিলীয় তারকা। মাথা ফেটে যায় গ্যাব্রিয়েলার। অ্যান্টনি অবশ্য সেই অভিযোগ সত্যি নয় বলে জানিয়েছেন। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিলের (Brazil) খেলা বলিভিয়া ও পেরুর সঙ্গে। শুক্রবার ঘরের মাঠে ব্রাজিল খেলবে বলিভিয়ার বিরুদ্ধে। এর চার দিন পরে ব্রাজিলের ম্যাচ পেরুর সঙ্গে।
[আরও পড়ুন: লিপস অ্যান্ড বাউন্ডস মামলা: বিতর্কিত ১৬ ফাইল ব্যবহার করা যাবে না, নির্দেশ হাই কোর্টের]
সর্বশেষ খবর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র