অনামী রেনবোকে উড়িয়ে সিএফএল অভিযান শুরু করল ইস্টবেঙ্গল

চ্যাম্পিয়নদের মতোই খেললেন প্লাজা, ডিকারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০১৭, ১১:৫৫

options
link
অনামী রেনবোকে উড়িয়ে সিএফএল অভিযান শুরু করল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল- ৪ (ভি পি সুহের হ্যাটট্রিক, ব্রেন্ডন)

Advertisement

রেনবো এসি- ১ (ছোট্টু মণ্ডল)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে মরশুম শুরু হতেই পুরনো ফর্মে টানা সাতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। লিগের প্রথম ম্যাচে অনামী রেনবো অ্যাথলেটিক ক্লাবকে উড়িয়ে দিয়ে মরশুম শুরু করল লাল-হলুদ শিবির। সিএফএল-এর প্রিমিয়াপ ডিভিশনে প্রথমবার সুযোগ পাওয়া নিউ বারাকপুরের ক্লাবকে ৪-১ গোলে বিধ্বস্ত করল খালিদ জামিলের ছাত্ররা। আর প্রথমবার লাল-হলুদ জার্সি গায়ে চাপিয়ে হ্যাটট্রিক করলেন কেরলের ফুটবলার ভি পি সুহের। চতুর্থ গোলটি আইজল এফসি থেকে আসা ব্রেন্ডনের। রেনবোর হয়ে একটিমাত্র গোল করেন ছোট্টু মণ্ডল। চ্যাম্পিয়নদের মতোই খেললেন প্লাজা, ডিকারা।

Advertisement

শনিবার বৃ্ষ্টিস্নাত ইস্টবেঙ্গল মাঠে শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়ায় লাল-হলুদ ফুটবলাররা। এদিন আইজল এফসিতে খেলে আসা সিরিয়ান ফুটবলার আল-আমনাকে মাঝেমাঠে খেলান কোচ খালিদ জামিল। আমনা অনেকদিন ধরেই আকর্ষণের কেন্দ্রবিন্দু। এদিন তিনি নিরাশ করেননি। বেশ কিছু ভাল পাস, সেটপিস বেরোয় তাঁর পা থেকে। প্রথম গোলটি আসে ১৮ মিনিটের মাথায়। বক্সের বাঁদিক থেকে ভলিতে গোল করে যান মালয়ালি সুহের। তারপর বিরতির দু’মিনিট আগে ফের গোল করেন সুহের। তখন রীতিমতো ঝড় তুলেছেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। রেনবোর ডিফেন্স কার্যত তছনছ। বিরতির পর ফের গোল করেন সুহের। হ্যাটট্রিক সম্পূর্ণ করে প্রমাণ করে দেন তিনি লম্বা রেসের ঘোড়া। ম্যাচের ৭২ মিনিটে ইস্টবেঙ্গলের চার নম্বর গোলটি আসে ব্রেন্ডনের পা থেকে। অসাধারণ একটি গোল করেন তিনি।

ম্যাচের রাশ যখন পুরোপুরি ইস্টবেঙ্গলের হাতে। তখনই খেলার গতির বিপরীতে লাল-হলুদ বক্সের মধ্যে বল পেয়ে যান রেনবো-র ফরোয়ার্ডরা। একা গোলকিপার ব্যারেটোকে পেয়ে গোল করতে ভুল করেননি রেনবো-র ছোট্টু মণ্ডল। এই একটিবার ছাড়া রেনবোকে গোটা ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। ইস্টবেঙ্গল ডিফেন্সেও তাঁরা দাগ ফোটাতে ব্যর্থ। সহজ প্রতিপক্ষকে পেয়ে দুরমুশ করে ইস্টবেঙ্গল। আজকের ফর্ম অব্যাহত থাকলে টানা ৮ বার সিএফএল জেতার অনন্য নজির গড়তে পারে লাল-হলুদ শিবির।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.