ইস্টবেঙ্গল-২ (ব্র্যান্ডন, আল আমনা)
পাঠচক্র-১ (জগন্নাথ)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামেডান, মোহনবাগানের পর এবার কী কলকাতা লিগে পয়েন্ট নষ্ট করবে ইস্টবেঙ্গল? বৃহস্পতিবার লাল-হলুদ জনতার মনে উঁকি দিচ্ছিল সেই প্রশ্ন। আর ৮৫ মিনিট পর্যন্ত অন্তত সেটাই মনে হচ্ছিল। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট বাকি, তখনও খেলার ফল ছিল ১-১। শেষপর্যন্ত পেনাল্টি থেকে আল আমনার গোলে স্বস্তির জয় পেল খালিদ জামিলের ছেলেরা। পাঠচক্রকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান বজায় রাখল ইস্টবেঙ্গল।
[পোশাক কেন খোলামেলা, ফের নেটিজেনদের কুনজরে মিতালি রাজ]
এদিন খেলার শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। বুধবার রেনবোর বিরুদ্ধে আটকে গিয়েছিল মোহনবাগান। মানসিকভাবে তাই কিছুটা চাঙ্গা হয়েই নেমেছিলেন ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা। উলটোদিকে, পাঠচক্রও অশ্বমেধের ঘোড়ার মতো ছুটতে থাকা ইস্টবেঙ্গলকে আটকাতে মরিয়া ছিল। তাই শুরু থেকে সেয়ানে-সেয়ানে লড়াই হতে থাকে। প্রথমে গোলও করে ফেলে তাঁরা। ৪১ মিনিটে জোয়েল সানডের দুরন্ত পাস থেকে লাল হলুদের জালে বল জড়ান জগন্নাথ। যদিও বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি পাঠচক্র। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজেদের গোলকিপারের ভুলে বল পেয়ে যান ব্র্যান্ডন। তা থেকেই দুরূহ কোন থেকে গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরায় পাহাড়ি খেলোয়াড়টি।
[পোশাক কেন খোলামেলা, ফের নেটিজেনদের কুনজরে মিতালি রাজ]
দ্বিতীয়ার্ধেও একইভাবে খেলা চলতে থাকে। ফরোয়ার্ডদের সহজ সুযোগ নষ্ট এবং পাঠচক্রের গোলকিপার শুভমের দুরন্ত ফর্মের জন্য গোলমুখ খুলতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। মোহনবাগানের পর কী তাঁরাও পয়েন্ট নষ্ট করবেন? লাল-হলুদ সমর্থকদের মনে যখন এই আশা-আশংকা, তখনই পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন আল আমনা। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে স্বস্তির জয় এনে দিলেন তিনি। এই জয়ের ফলে সমসংখ্যক ম্যাচে মোহনবাগানের তুলনায় দু’পয়েন্টে এগিয়ে গেল ইস্টবেঙ্গল।
[শ্রীলঙ্কার হোটেলে সুইমিং পুলে ডুবে মৃত্যু ভারতীয় ক্রিকেটারের]
সর্বশেষ খবর
-
‘গতিবিধির উপর নজর রয়েছে’, কাশ্মীরি পণ্ডিতদের নাম-ঠিকানা প্রকাশ করে হুমকি জঙ্গিদের
-
সেলফি তোলার ফাঁকে আচমকাই জড়িয়ে ধরে চুমু! ছাত্রোঁ কি গুঞ্জের মঞ্চে রাহুলের ভিডিও ভাইরাল
-
ফের শহরে ‘সফট টার্গেট’ প্রৌঢ়া! গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি, বেল্ট জড়িয়ে খুনের চেষ্টা ‘পুরাতন ভৃত্যে’র
-
হাতে ব্যান্ডেজ বেঁধেই ব্যাটিংয়ে পন্থ, ছক্কা মেরে ভেঙে দিলেন স্টেডিয়ামের ছাদ!
-
‘বুঝিয়ে বলা দরকার ছিল’, ফুটপাথে দুধ গরম বিতর্কে মুখ খুললেন অগ্নিমিত্রা