স্টাফ রিপোর্টার: আগামী রবিবার, অর্থাৎ ১১ সেপ্টেম্বর কলকাতা লিগের নির্ধারিত মহামেডান-ইস্টবেঙ্গল ম্যাচ শেষমেশ হচ্ছে না বলেই ঘোষণা করল আইএফএ৷ নিরাপত্তার কারণেই ওইদিন ম্যাচ করা সম্ভব হচ্ছে না বলে জানা যাচ্ছে৷
ডার্বি জট কাটতে না কাটতে ফের বিপাকে ছিল আইএফএ৷ ইদ উপলক্ষে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ নিয়ে সংশয়ে ছিলেন আইএফএ কর্তারা৷ নির্ধারিত সূচি অনুযায়ী ১১ তারিখ মহামেডান-ইস্টবেঙ্গল ম্যাচ হওয়ার কথা ছিল৷ কিন্তু ইদের কারণে মাঠে নিরাপত্তার জন্য পুলিশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল রাজ্য প্রশাসন৷ ফলত জট বেড়েছিল ম্যাচ ঘিরে৷ নিরাপত্তা নিশ্চিত করতেই শুক্রবার এ নিয়ে আলোচনায় বসেন আইএফএ কর্তারা৷ এবং শেষ পর্যন্ত ওই দিন ম্যাচ না করারই সিদ্ধান্ত নিলেন তাঁরা৷ পরিবর্তে ১৮ তারিখ এই ম্যাচ হবে বলে জানানো হয়েছে৷
১৪ সেপ্টেম্বর মোহনবাগানের সঙ্গে মহামেডান ম্যাচ নিয়ে যে সংশয় ছিল তাও কাটল৷ আগামী ১৫ তারিখ এই ম্যাচের দিন ধার্য হয়েছে৷ ১৪ তারিখ ইস্টবেঙ্গল ও এরিয়ান ম্যাচ নির্ধারিত সূচি মেনেই হচ্ছে৷
সর্বশেষ খবর
-
‘ভাইপো টাকা তোলার মেশিন’, পুজো পাস দুর্নীতিতে মমতার গ্রেপ্তারি দাবি অর্জুনের! কী সাফাই ‘ফুটবলার’দের?
-
‘বিদায়ী’ সচিবকে এবার বাড়তি দায়িত্ব, নতুন বিতর্কে সিএবি
-
‘আমি তোকে ভালোবাসি’, চোখের জলে ‘বিগ বস’ দুর্গ থেকে কাকে মনের কথা জানালেন দুর্নিবার?
-
‘ভুলে যাও বিপক্ষে কে’, ব্রাজিল ম্যাচের আগে পরামর্শ ব্যারেটোর, ‘ভারতীয় ফুটবলে সুদিন আসবে’, স্বপ্ন মেহতাবের
-
সুরক্ষাকবচ ছাড়াই কাজ, কোমরের দড়ি খুলে বহুতল থেকে পড়ে মৃত্যু শ্রমিকের!