Mohammed Shami

‘১০০ শতাংশ বিশ্বাস আছে আমরা জিততে পারি’, পঞ্চম দিনের আগে সমর্থকদের আশ্বাস শামির

বিশ্বাসে মিলায় বস্তু...।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৩, ১০:৪৮

options
link
‘১০০ শতাংশ বিশ্বাস আছে আমরা জিততে পারি’, পঞ্চম দিনের আগে সমর্থকদের আশ্বাস শামির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হারার আগে হারব না…’, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের শেষদিনের আগে সমস্বরে বলছে ভারতীয় ড্রেসিং রুম। গোটা দল বিশ্বাস করে পঞ্চম দিনে ভারত জিতে মাঠ ছাড়বে, মহম্মদ শামির (Mohammad Shami) এই বক্তব্য যেন কোটি কোটি ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য আশ্বাসবাণী। ভারতীয় পেসার বলছেন,”আমাদের গোটা দল ১০০ শতাংশ বিশ্বাস করে, আমরা জিততে পারি।”

Advertisement

আসলে টেস্ট ফাইনালের (World Test Championship Final) প্রথম দিন বিশ্রীভাবে পিছিয়ে পড়ার পরও ভারত লড়াই ছাড়েনি। গত তিনদিন একটু একটু করে লড়াইয়ের জমি তৈরি করেছে। প্রথমদিনের সেই ধাক্কা এখনও তাড়া করে বেড়াচ্ছে ভারতকে, কিন্তু দল যে এখনও বিশ্বাস হারায়নি, সেটা বোঝা গিয়েছে চতুর্থ ইনিংস বিরাট কোহলিদের ব্যাটিং দেখে। ওভালে পঞ্চম দিন ভারতের প্রয়োজন ২৮০ রান। শামি বলছেন, “একদিনে ২৮০ তোলাটা খুব একটা কঠিন কাজ নয়।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আমার নাম সরান’, ফের NCERT’র উপদেষ্টার পদ থেকে নিজের নাম সরানোর আরজি যোগেন্দ্র যাদবের]

শনিবার ম্যাচের চতুর্থ দিনের শেষে সাংবাদিক বৈঠকে ভারতীয় পেসার বলেন,”১০০ শতাংশ সবাই বিশ্বাস করে যে আমরা ম্যাচটা জিতব। কারণ আমরা শুরু থেকে লড়াইটা করছি। শুধু এখানে নয়, বিশ্বের সব প্রান্তেই আমরা ভাল খেলেছি। আমরা বিশ্বাস করি একসঙ্গে খেলে ম্যাচটা জিতে ফিরব।” দলের ব্যাটারদের শামির টোটকা,”আমার মনে হয়, ভাল ব্যাট করলে ২৮০ রান অনায়াসে উঠতে পারে। এটা বিরাট কোনও রান নয়। আমার মনে হয়, আমরা যদি সাধারণ টেস্ট ক্রিকেটের মতো ব্যাট করি, প্রতিটা বল ধরে ধরে খেলি, তাহলে এটা করা সম্ভব। বড় টার্গেটের দিকে চোখ রাখলে হবে না। ছোট ছোট টার্গেট করে খেলতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: অন্তঃসত্ত্বাদের শোনানো হবে রামায়ণ, গীতা, ‘দেশভক্ত’ সন্তান গড়তে নয়া উদ্যোগ RSS ঘনিষ্ঠ সংগঠনের]

এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় ভরসার জায়গা বিরাট কোহলি (Virat Kohli)। ৪৪ রান করে খেলছেন তিনি। সঙ্গে রয়েছেন অজিঙ্কে রাহানে (Ajinkya Rahane)। তিনি খেলছেন ২০ রান করে। ভারতকে জিততে হলে এই জুটিকে লম্বা ইনিংস খেলতে হবে। প্রয়োজন পড়লে জাদেজা, শার্দূলদের উপরও ভরসা করা যেতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বোধ হয় বিশ্বাস। জিততে পারি, এই বিশ্বাস না থাকলে জেতা সম্ভব নয়, সেটা ভারতীয় শিবির ভালমতোই জানে। সেকারণেই সম্ভবত গোটা দল বিশ্বাস রাখছে নিজেদের যোগ্যতার উপর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন