Ambati Rayadu

ম্যাচের মধ্যেই বিপক্ষ ক্রিকেটারের সঙ্গে হাতাহাতি রায়ডুর, ভাইরাল ভিডিও

এই ম্যাচে শূন্য রানে আউট হয়ে যান রায়ডু।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০২২, ১৮:১৬

options
link
ম্যাচের মধ্যেই বিপক্ষ ক্রিকেটারের সঙ্গে হাতাহাতি রায়ডুর, ভাইরাল ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচ চলাকালীন বিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন অম্বতি রায়ডু (Ambati Rayadu)। বুধবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy) ম্যাচ চলাকালীন এই ঘটনাটি ঘটে। ভারতীয় তারকার এহেন আচরণের ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। 

Advertisement

ঘটনার সূত্রপাত সৌরাষ্ট্রের ইনিংসের নবম ওভারে। বুধবার প্রথমে ব্যাট করেছিল বরোদা। সেই সময়ে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান রায়ডু। জয়দেব উনাদকড়ের বলে আউট হয়ে স্বভাবতই অসন্তুষ্ট হন তিনি। সম্ভবত সেই কারণেই হয়তো বিরক্ত ছিলেন রায়ডু। ম্যাচের দ্বিতীয়ার্ধে সৌরাষ্ট্রের হয়ে ব্যাট করতে আসেন শেলডন জ্যাকসন। তখন বিনা কারণেই ক্ষোভে ফেটে পড়েন রায়ডু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আশঙ্কাই সত্যি! টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন চাহার, অস্ট্রেলিয়া পাড়ি এই ৩ পেসারের]

ঠিক কী ঘটেছিল? শেলডনকে (Sheldon Jackson) উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেন রায়ডু। ক্রিজে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করছেন সৌরাষ্ট্রের ব্যাটার, রায়ডু এই কথাই বলেছেন বলে অনুমান ধারাভাষ্যকারদের। এই কথা শুনেই প্রতিবাদ করতে রায়ডুর দিকে এগিয়ে যান শেলডন। দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। যদিও তাঁরা একে অপরকে কী বলেছেন, তা শোনা যায়নি। দুই দলের খেলোয়াড় ও আম্পায়ার-সকলেই এগিয়ে যান ঝগড়া থামাতে। তবুও তাঁদের থামানো যায়নি। উল্লেখ্য, ম্যাচে বরোদাকে চার উইকেটে হারায় সৌরাষ্ট্র।

বেশ কিছুদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন সৌরাষ্ট্রের ব্যাটার জ্যাকসন। শুধুমাত্র বেশি বয়সের কারণেই তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না, এমনই বিস্ফোরক দাবি করেন শেলডন। তিনি বলেছিলেন, “টানা তিন মরশুম ধরে ভাল খেলেও আমাকে জাতীয় দলে ডাকছেন না নির্বাচকরা। তাঁদের মনে হচ্ছে আমার ৭৫ বছর বয়স। কিন্তু তাঁদের মনে রাখা উচিত, আমার বয়স ৩৫ বছর।” অন্যদিকে, চলতি বছরেই হঠাৎ আইপিএল থেকে অবসর ঘোষণা করে সকলকে চমকে দেন রায়ডু। কিন্তু পরে সেই টুইট মুছে দেন তিনি। রায়ডু এখন সৈয়দ মুস্তাক আলি নিয়ে ব্যস্ত। মাঠের ভিতরে তাঁর মেজাজ হারানো নিয়েই চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

[আরও পড়ুন: দেশজুড়ে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া প্রবল! লোকসভায় জিততে ফের মোদিকে মুখ করে প্রচারে BJP]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.