Arshdeep Singh

আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হওয়ার দৌড়ে সূর্য, উদীয়মান তারকার লড়াইয়েও এক ভারতীয়

মোট চার ক্রিকেটার রয়েছেন সেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার দৌড়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২২, ১৩:৩৭

options
link
আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হওয়ার দৌড়ে সূর্য, উদীয়মান তারকার লড়াইয়েও এক ভারতীয়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার দৌড়ে ভারতীয় পেসার অর্শদীপ সিং। চলতি বছর জশপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে সাদা বলের ক্রিকেটে ভারতীয় বোলিংয়ের মূল ভরসার জায়গা হিসাবে উঠে এসেছেন এই তরুণ বাঁহাতি পেসার। অন্যদিকে আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হিসাবে মনোনয়ন পেয়েছেন সূর্যকুমার যাদব। চলতি বছর সাদা বলের ক্রিকেটে ভারতীয় ব্যাটিং বিভাগের স্তম্ভ ছিলেন সূর্য।

Advertisement

সেরা উদীয়মান ক্রিকেটারের খেতাব পেতে হলে অর্শদীপকে লড়তে হবে আরও তিন প্রতিভাবান তরুণ ক্রিকেটারের বিরুদ্ধে লড়তে হবে। তাঁরা হলেন দক্ষিণ আফ্রিকার মার্কো জ্যানসেন, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান এবং নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। অন্যদিকে সূর্যকুমার যাদবকে সেরা টি-২০ ক্রিকেটার খেতাব পাওয়ার জন্য লড়তে হবে জিম্বাবোয়ের সিকান্দার রাজা, ইংল্যান্ডের স্যাম কুরান এবং পাকিস্তানের রিজওয়ানের বিরুদ্ধে।

Advertisement

Arshdeep Singh among nominees for ICC Emerging Cricketer of the Year 2022

Advertisement

২০২২ বছরটা ভারতীয় ক্রিকেটের জন্য খুব একটা ভাল কাটেনি। আর পাঁচটা বছরের মতো এবছরও দ্বিপাক্ষিক সিরিজে ভাল পারফর্ম করেছে টিম ইন্ডিয়া (Team India)। টানা ১৪টি সিরিজ জেতার বিশ্বরেকর্ডও গড়েছেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের ব্যর্থতা অব্যাহত ছিল এবছরও। এশিয়া কাপ এবং বিশ্বকাপ (ICC T-20 World Cup) দু’টি বড় টুর্নামেন্টেই মুখ থুবড়ে পড়েছে রোহিত (Rohit Sharma) ব্রিগেড। এইসব ব্যর্থতার মধ্যে এবছর ভারতীয় ক্রিকেটের রুপোলি রেখা যদি কিছু থেকে থাকে তাহলে সেটা সূর্যকুমার যাদব অর্শদীপ সিং।

Arshdeep Singh among nominees for ICC Emerging Cricketer of the Year 2022

[আরও পড়ুন: ‘লিটনকে কিপার-ব্যাটার হিসেবে ব্যবহার করুক কেকেআর’, পরামর্শ ‘গুরু’র]

কী নতুন বল, কী পুরনো বল। জশপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার পেস বিভাগের নেতা হিসাবে উঠে এসেছেন অর্শদীপ (Arshdeep Khan)। টি-২০ বিশ্বকাপে চাপের মুখে পাকিস্তানের দুই ওপেনারকে আউট করা হোক, বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডেথ ওভারে চমক দেওয়া। অর্শদীপ কেরিয়ারের একেবারে গোড়াতেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন। চলতি বছর ২১টি টি-২০ ম্যাচে তার উইকেটের সংখ্যা ৩৩। এবছর ওয়ানডেতেও অভিষেক হয়েছে অর্শদীপের। স্বাভাবিকভাবেই সেরা উদীয়মান তারকা হওয়ার দৌড়ে ভালমতোই রয়েছেন তিনি।

[আরও পড়ুন: এশিয়াতেই রোনাল্ডো! সৌদির ক্লাবে মেডিক্যাল পরীক্ষা দিতে চলেছেন সিআর সেভেন]

অন্যদিক, চলতি বছর বেশিরভাগ সময়ই টি-২০ ক্রিকেটে ক্রমতালিকায় শীর্ষস্থানে থেকেছেন সূর্য। চলতি বছর ৩১ ম্যাচে ১১৬৪ রান করেছেন তিনি। মোট ৬৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৭.৪৩। সূর্যই এই খেতাব পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.