Ashes

এবার ভারতের মাটিতে অ্যাশেজ! কেন এমন ভাবনা ক্রিকেট অস্ট্রেলিয়ার?

এই প্রসঙ্গে কী বলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ টড গ্রিনবার্গ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৮:৩১

options
link
এবার ভারতের মাটিতে অ্যাশেজ! কেন এমন ভাবনা ক্রিকেট অস্ট্রেলিয়ার?
ফাইল ছবি।

ভারতের ক্রিকেট বাজারকে আরও বড় পরিসরে কাজে লাগাতে নতুন পরিকল্পনা ক্রিকেট অস্ট্রেলিয়ার। বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ ভারতে আয়োজনের পর এবার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের এক বা একাধিক টেস্টও ভারতের মাটিতে আয়োজন করতে চায় অজি বোর্ড। 

Advertisement

ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ টড গ্রিনবার্গ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “ভারতে অ্যাশেজ সিরিজের এক-দু’টি টেস্ট আয়োজন করা যায় কি না, তা আমরা খতিয়ে দেখছি। বোর্ড ডিরেক্টরদের অনুমোদন পেলে এ নিয়ে বিস্তারিত পরিকল্পনা করা হবে। এখনই কিছু চূড়ান্ত হয়নি। তবে ভবিষ্যতের জন্য সব সম্ভাবনাই খোলা রাখা হচ্ছে।” অর্থাৎ বিষয়টি এখনও প্রাথমিক আলোচনার স্তরে রয়েছে। তাই ২০২৭ সালের আগে এমন কোনও সম্ভাবনা নেই বললেই চলে।

Advertisement

গ্রিনবার্গের মতে, টেস্ট ক্রিকেট ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বর্তমানে খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে। তাই এই তিন দেশের সহযোগিতায় টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলার সুযোগ রয়েছে। গ্রিনবার্গ বলেন, “আমাদের, ইংল্যান্ড এবং ভারতের টেস্ট ক্রিকেট এখন বেশ শক্তিশালী। আমরা চাই টেস্ট ক্রিকেটের প্রচার ও প্রসার অব্যাহত থাকুক। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময়। বছরে মাত্র ৩৬৫ দিন থাকে। আমরা যেভাবে ক্রিকেটের পরিকল্পনা করতে চাই, তাতে আরও এক-দু’মাস অতিরিক্ত সময় পাওয়া গেলে ভালো হত।” “

Advertisement

তাঁর মতে, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের বিস্তারের মধ্যে টেস্ট ক্রিকেটকে টিকিয়ে রাখতে নতুন ভাবনার প্রয়োজন। নিরপেক্ষ ভেন্যুতে অ্যাশেজ আয়োজন হলে তা তিন দেশের জন্য আর্থিকভাবে লাভজনক হবে। পাশাপাশি বিশ্বের আরও বেশি দর্শকের কাছে লাল বলের ক্রিকেট পৌঁছে যাবে। উল্লেখ্য, আগামী মার্চে মেলবোর্নে প্রথম টেস্ট ম্যাচের ১৫০ বছর উপলক্ষে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একটি দিন-রাতের বিশেষ টেস্ট খেলবে। সেটি অ্যাশেজ সিরিজের অংশ নয়। এর পরবর্তী সময়েই ভবিষ্যতের নয়া পরিকল্পনা নিয়ে এগোতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.