সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবাই বলছেন, এশিয়া কাপের (Asia Cup 2023) সব চেয়ে বারুদে ঠাসা ম্যাচ শনিবার। ভারতের সামনে পাকিস্তান (India vs Pakistan)। কিন্তু টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) তা মনেই করেন না। তিনি বলছেন, এশিয়া কাপের প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। প্রতিটি দলই শক্তিশালী। একে অপরকে হারাতেই পারে।
শনিবার এশিয়া কাপে চোদ্দোতম সাক্ষাত ভারত ও পাকিস্তানের। তার আগে ১৩ বার মুখোমুখি হয়েছে দুই দেশ। ভারত জিতেছে সাত বার। পাকিস্তান জিতেছে পাঁচ বার। একটি ম্যাচের ফলাফল হয়নি।
শেষ পাঁচটি লড়াইয়ে ভারত জিতেছে চার বার। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, ”এশিয়া কাপে ছ’টি লড়াকু দল রয়েছে। নির্দিষ্ট দিনে সবাই জেতার ক্ষমতা রাখে।”
[আরও পড়ুন: বাবরদের বিরুদ্ধে মহারণের আগে কীভাবে রোহিতের টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন রবি শাস্ত্রী?]
রোহিত যা বললেন, তা হয়তো ঠিক। কিন্তু সবাই তো বলছেন ভারত-পাক ম্যাচের কথাই। রোহিত বলেন, ”শত্রুতা নিয়ে কথা বলবে মানুষ। দল হিসেবে আমরা যেটা দেখছি, তা হল একটা দলের বিরুদ্ধে আমাদের খেলতে হবে শনিবার। যেটা করতে হবে, তা হল মাঠ নেমে নিজেদের কাজটা করতে হবে।”
[আরও পড়ুন: ‘শৈলেন মান্না অজাতশত্রু, বিকল্পহীন’, ‘মান্নাদা’র শতবর্ষে আবেগপ্রবণ সত্যজিৎ]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের