Shubman Gill

নেটে আনকোরা পেসারের বলে বোল্ড গিল, এশিয়া কাপ অভিযানের আগে ছক্কার বৃষ্টি অভিষেকের

সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ওপেন করতে পারেন গিল ও অভিষেক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:১৩

options
link
নেটে আনকোরা পেসারের বলে বোল্ড গিল, এশিয়া কাপ অভিযানের আগে ছক্কার বৃষ্টি অভিষেকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিক থাকলে শুভমান গিল ও অভিষেক শর্মাকেই ভারতের হয়ে ওপেন করতে দেখা যাবে এশিয়া কাপে। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অভিযান শুরুর আগে দুই ছবি ভারতের দুই ওপেনারের। একদিকে নেটে স্থানীয় বোলারের বলে বোল্ড হচ্ছেন শুভমান গিল। অন্যদিকে আরেক ওপেনার অভিষেক শর্মা ছক্কার প্রস্তুতিতে মগ্ন।

Advertisement

সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, নেটে প্রথমে ভালো ছন্দেই ছিলেন গিল। পেসারদের বিরুদ্ধে ভালো শটও খেলছিলেন। বিশেষ করে চর্চা চলে ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের কভার ড্রাইভ নিয়ে। কিন্তু স্থানীয় এক পেসারের বলে আচমকাই স্টাম্প উড়ে যায় গিলের। যা কিছুটা অস্বস্তিকর তো বটেই। ভারতীয় সহ-অধিনায়কের দলে ঢোকা ও দায়িত্ব পাওয়া নিয়ে বিতর্ক হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন তিনি। আইপিএল, ইংল্যান্ড সিরিজের পর এবার এশিয়া কাপেও আগুন ঝরাতে তৈরি গিল।

Advertisement

অন্যদিকে বিধ্বংসী ফর্মে আছেন অভিষেক শর্মা। নেটেও তার ঝলক দেখা যায়। একঘণ্টার অনুশীলনে ২৫ থেকে ৩০টি ছক্কা হাঁকান ভারতের বাঁহাতি ওপেনার। যা আশ্বস্ত করবে ভারতীয় দলকে। তবে শক্তির থেকেও ব্যাটে-বলে করার দিকেই বেশি নজর দিচ্ছিলেন তিনি। মঙ্গলবার দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে ঐচ্ছিক অনুশীলন ছিল টিম ইন্ডিয়ার। অর্শদীপ সিং দীর্ঘক্ষণ সময় কাটান স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ অ্যাড্রিয়ান লে রোক্সের সঙ্গে। তবে উপস্থিত ছিলেন না জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসনরা। এর আগে ফিল্ডিং কোচ টি দিলীপের সঙ্গে অনুশীলন করেন জিতেশ শর্মা। অনেকেই মনে করছেন সঞ্জু নয়, ভারতীয় দলের প্রথম একাদশে দেখা যাবে জিতেশকেই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.