সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তো প্রথম টেস্টে হার। তার উপর কানপুরে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ শিবিরে চিন্তার মেঘ আরও ঘনীভূত হয়েছিল। শোনা যাচ্ছিল যে কানপুর টেস্টে শাকিব আল হাসান হয়তো না-ও খেলতে পারেন। কারণ চেন্নাইয়ে প্রথম টেস্টে ব্যাটিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন শাকিব। তারপর থেকেই কানপুরে তাঁর না খেলা নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায়।
এমনিতেই দল চেন্নাইয়ে খুব খারাপভাবে হেরেছে। তারপর যদি শাকিব কানপুরে না খেলতে পারতেন সেটা বাংলাদেশ শিবিরের কাছা বড় ধাক্কা হত। তবে বাংলাদেশ কোচ চান্ডিকা হাতুরেসিংহে শাকিব নিয়ে যাবতীয় ধোঁয়াশা পরিষ্কার করে দিয়ে যান। সাংবাদিক সম্মলনে এসে তিনি বলে দেন, শাকিবের খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। বাংলাদেশ কোচ বলেন, ‘‘এই মুহূর্তে আমি দলের ফিজিওর থেকে কোনও বার্তা পাইনি। দল নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই শাকিব অ্যাভেলেবল আছে।’’
যদিও বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সাম্প্রতিক পারফরম্যান্স একেবারেই আহামরি নয়। প্রথম টেস্টেও তিনি চূড়ান্ত ব্যর্থ হন। যদিও শাকিবের ফর্ম নিয়ে তেমন চিন্তায় নেই হাতুরেসিংহে। বলছিলেন, ‘‘আমি শাকিবের পারফরম্যান্স নিয়ে হতাশ নই। তবে বলতে পারি টিম হিসেবে আমাদের আরও ভালো পারফর্ম করা উচিত ছিল। আমি নিশ্চিত শাকিবও সেটাই ভাবছে। ও নিজেও ভাবছে কীভাবে আরও ভালো খেলা যায়। দেখুন ও কী করত পারে, সেটা আমাদের সবার জানা। দ্বিতীয় ইনিংস ও বেশ ভালো ব্যাটিং করছিল। বড় রান যে আসেনি, তাতে ওর খুব একটা দোষ আমি দেখছি না। বরং আমাদের প্রতিপক্ষ যথেষ্ট ভালো খেলেছে।’’
সর্বশেষ খবর
-
‘শীঘ্রই খুন হবেন’, এবার কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি ‘জঙ্গি’দের, প্রাণ বাঁচাতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
-
ক্ষত না শুকনো পর্যন্ত নেপালে ত্রাণ বিলোবেন সোনু সুদ, কাঠমাণ্ডু পৌঁছে কী বার্তা ‘মসিহা’র?
-
যাদবপুরে আর যত্রতত্র দেওয়াল লিখনে ‘না’! ‘জাতীয় সংহতি’ বজায় রাখতে খোলা চিঠি উপাচার্যের
-
পাঁচ দশকে ভুটান পাহাড়ে পাঁচশোর বেশি হিমবাহ বিলুপ্ত! নেপালের মতো ভয়ঙ্কর হড়পাবানের অশনিসংকেত সিকিমেও!
-
ধুলিয়ান পুরসভায় অনাস্থা প্রস্তাব, ১৫-০ ভোটে অপসারিত পুরপ্রধান