সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান (Pakistan Cricket Team) অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) সরাসরি চ্যালেঞ্জ জানালেন বাসিত আলি। বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলি, কেন উইলিয়ামসনদের সঙ্গে প্রায় একই নিঃশ্বাসে উচ্চারিত হয় বাবর আজমের নাম।
সেই বাবরকে উদ্দেশ্য করে নিজস্ব ওয়েব সাইটে বাসিত আলি বলেন, ”টপ টিমের বিরুদ্ধে তিনটি ছক্কা মেরে দেখাক বাবর। মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের মতো দলের বিরুদ্ধে ছক্কা হাঁকালে চলবে না। সেরা দলের বিরুদ্ধে ছক্কা মারতে হবে। মারতে পারলে আমি আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেব। বাবর যদি আমার চ্যালেঞ্জ গ্রহণ করে, তাহলে সর্বসমক্ষে তা জানাতে হবে। বিশ্বকাপে তিনটি ছক্কা মারতে না পারলে ওপেন করতে পারবে না বাবর।”
[আরও পড়ুন: ‘তুমি ইস্টবেঙ্গলের হয়ে খেলবে’, লাল-হলুদ কিংবদন্তিকে পরামর্শ দিয়েছিলেন খোদ রবিঠাকুর]
প্রাক্তন পাক ক্রিকেটাররা প্রচারের আলো পাওয়ার জন্য নেতিবাচক মন্তব্য করে থাকেন তাঁদের ইউটিউবে। বাবর তাতে সাড়া দেননি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাক জাতীয় দল আয়ারল্যান্ড পৌঁছেছে। ১০,১২ ও ১৪ মে ম্যাচগুলি রয়েছে। ম্যাচগুলি ডাবলিনে হবে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পরে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান।
বিশ্বকাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। ৯ জুন দুই প্রতিবেশি দেশের লড়াই দেখবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
[আরও পড়ুন: সঞ্জুকে লক্ষ্য করে ‘আউট হ্যায়’ চিৎকার, সোশাল মিডিয়ায় কটাক্ষের মুখে পার্থ জিন্দাল]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে