সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবির নিয়ে বড়সড় দাবি করলেন সুনীল গাভাসকর। ‘লিটল মাস্টারে’র দাবি, পারথ টেস্টেই স্পষ্ট অস্ট্রেলিয়া শিবিরে ফাটল ধরেছে। দল বিভক্ত। যেভাবে প্রাক্তন বর্তমান ক্রিকেটারদের নিশানা করছেন, তাতেই বোঝা যায় অজিরা ভয় পাচ্ছে।
আসলে পারথে প্রথম টেস্টে হারের পর অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউড প্রকাশ্যেই দলের ব্যাটারদের নিশানা করেন। একপ্রকার বলেই দেন, অস্ট্রেলিয়া হেরেছে ব্যাটারদের ব্যর্থতার জেরেই। হ্যাজেলউডের সেই মন্তব্য হাতিয়ার করে গাভাসকর বললেন, “অস্ট্রেলিয়া দলের অন্দরে যে চিড় ধরেছে সেটা আন্দাজ করাই যাচ্ছে। প্রাক্তনরা ক্রিকেটারদের মাথা কেটে নেওয়ার মতো কথা বলছেন। কেউ কেউ দলে চিড়ের কথা বলছেন। এতেই স্পষ্ট অস্ট্রেলিয়াকে আতঙ্ক গ্রাস করছে।”
গাভাসকরের বক্তব্য, “প্রথম টেস্টের পর হ্যাজেলউডের ওই বক্তব্য, তার পরই জানা গেল হ্যাজেলউড দ্বিতীয় টেস্টে নেই। হয়তো গোটা সিরিজেই তিনি নেই। প্রথম টেস্টে নাকি নাকি তিনি চোট পেয়েছিলেন। কিন্তু কেউ দেখেনি কখন সে চোট পেল।” এরপরই গাভাসকরের রসালো কটাক্ষ, “আগে যা ভারতীয় ক্রিকেটে দেখা যেত, এবার সেটাই অস্ট্রেলিয়া ক্রিকেটে দেখা যাচ্ছে। আমার ব্যাপারটা বেশ মজাদার লাগছে।”
এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকেও তুলোধোনা করেছেন গাভাসকর। তিনি বলছেন, পারথ টেস্টের পিচ নিয়ে কত তথ্য ছড়ানো হয়েছিল। রীতিমতো ভীতির সঞ্চার করার চেষ্টা হয়েছে। লিটল মাস্টার বলছেন, “এই পিচে নাকি গতি আর বাউন্স থাকবে। কত তথ্য ছড়ানো হচ্ছিল। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নন, এই তথ্য ছড়িয়েছে অস্ট্রেলিয়ার মিডিয়া। আতঙ্ক ছড়ানোর চেষ্টা।”
সর্বশেষ খবর
-
সরকারি চাকরির প্রস্তুতিতে চার দশক, সমাবর্তনের মঞ্চে উজ্জ্বল রাইসের কৃতীরা
-
৫ জুনেই ৫৮ লক্ষ উদ্ধার, তারপরও কেন এফআইআর হয়নি? রাম মন্দিরের টাকা চুরিতে প্রশ্নের মুখে ট্রাস্ট
-
বীরের ঠোঁট কামড়ে রক্তারক্তি করেছেন কঙ্গনা! ‘চুমুকাণ্ড’ বিতর্কে মুখ খুললেন যুগলে
-
‘দেরি হলে মাথায় আকাশ ভেঙে পড়বে না’, রামমন্দিরে চুরির তদন্ত নিয়ে বলল সুপ্রিম কোর্ট
-
‘এটাই শেষ বক্তব্য’, হুমায়ুনের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে বিধানসভায় ‘সবক’ মুখ্যমন্ত্রী শুভেন্দুর