MS Dhoni

আগামী মরশুমেও আইপিএল খেলবেন ধোনি? লিগ শুরুর একমাস আগে বিরাট দুঃসংবাদ!

হাঁটুর চোটে বেশ কয়েক বছর ধরে ভুগছেন। এবারের টুর্নামেন্টেও যে সবচেয়ে বেশি আগ্রহ মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে থাকবে, সেটা বলাই বাহুল্য। কিন্তু তিনি কি এবারের আইপিএলে খেলবেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ২১:০২

options
link
আগামী মরশুমেও আইপিএল খেলবেন ধোনি? লিগ শুরুর একমাস আগে বিরাট দুঃসংবাদ!
মহেন্দ্র সিং ধোনি। ফাইল ছবি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হয়ে গেল। কিন্তু আইপিএল তিনি এখনও খেলে যাচ্ছেন। এবারের টুর্নামেন্টেও যে সবচেয়ে বেশি আগ্রহ মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে থাকবে, সেটা বলাই বাহুল্য। কিন্তু তিনি কি এবারের আইপিএলে খেলবেন? যতই হোক, বয়স ৪৪। হাঁটুর চোটে বেশ কয়েক বছর ধরে ভুগছেন। তাহলে ধোনির আইপিএল ভবিষ্যৎ কী?

Advertisement

সেই নিয়ে মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। আইপিএলের প্রথম মরশুম থেকে চেন্নাইয়ের হয়ে খেলেছেন ধোনি। মাঝে শুধু দুই মরশুম ছিলেন রাইজিং পুনে সুপার জায়ান্টসে। ২০২৫ সালের মেগা নিলামের আগে সিএসকে তাঁকে ‘আনক্যাপড’ প্লেয়ার হিসেবে ধরে রেখেছিল। গত আইপিএলে রুতুরাজ ছিটকে যাওয়ায় অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় ধোনিকে। কিন্তু শেষটা ভালো হয়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু আসন্ন মরশুমে কি খেলবেন? যা নিয়ে কাশী বিশ্বনাথন বলেন, “ও খেলবে, ও খেলবে।” অর্থাৎ এবারও ধোনি-ধামাকা দেখা যাবে আইপিএলে। তবে দুঃখের খবরও থাকছে। সূত্রের খবর, সম্ভবত সব ম্যাচে খেলবেন না মাহি। সূচি ঘোষণা না হলেও ২৬ মার্চ থেকে আইপিএল শুরু হতে পারে। গত মরশুমে ভরাডুবির পর নতুন করে দল গোছানোর কাজও শুরু হয়ে যায়। আয়ুষ মাত্রের মতো তরুণ তুর্কিদের সামনে এগিয়ে দেওয়া হয়। তবে আর হয়তো নেতৃত্ব দেবেন না। রুতুরাজ ফিরলে আগামী মরশুমে তিনিই সিএসকে’কে নেতৃত্ব দেবেন। যদিও সঞ্জু স্যামসনের নেতৃত্বের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement

আইপিএল প্রস্তুতি কিন্তু ধোনি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। ঝাড়খণ্ডে থাকলে ধোনি প্রত্যেক দিন ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশেনর স্টেডিয়ামে চলে যান। সেখানে ঘণ্টা দু’য়েক জিমে সময় কাটান। ধোনিকে অবশ্য হাঁটুর সমস্যা বেশ ভুগিয়েছে। কিন্তু সেই সমস্যা এখন আর নেই। ধোনি এখন আগের থেকেও বেশি ফিট। নিয়ম করে ব্যাডমিন্টন খেলেন। নেটে ব্যাটিংও করছেন মাঝেমধ্যে। দিন কয়েক আগে সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন