CSK

চলতি মাসেই ঠিক হয়ে যাবে চেন্নাইয়ের নতুন কোচ! শেষ কথা বলবেন ধোনিই, দৌড়ে এগিয়ে কে?

২০০৯ সাল থেকে কোচ ছিলেন স্টিফেন ফ্লেমিং। কিন্তু গত কয়েক বছরে একেবারেই সাফল্য নেই চেন্নাই সুপার কিংসের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১২:২৯

options
link
চলতি মাসেই ঠিক হয়ে যাবে চেন্নাইয়ের নতুন কোচ! শেষ কথা বলবেন ধোনিই, দৌড়ে এগিয়ে কে?
মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাই সুপার কিংস।

আইপিএলের অন্যতম সফল দল। কিন্তু গত কয়েক বছরে একেবারেই সাফল্য নেই চেন্নাই সুপার কিংসের। ২০০৯ সাল থেকে কোচ ছিলেন স্টিফেন ফ্লেমিং। তাঁর জায়গায় নতুন কোচ হবেন কে? সেই প্রশ্নের উত্তরও সম্ভবত একজনের কাছেই। তিনি মহেন্দ্র সিং ধোনি। জানা গিয়েছে, একজনকে ইতিমধ্যে নির্বাচিত করে ফেলেছে। তবে শিলমোহর দেবেন সেই ধোনিই।

Advertisement

একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের দাবি ধোনি এই মুহূর্তে আমেরিকায় আছেন। তবে চলতি মাসেই দেশে ফিরবেন। ২২ সেপ্টেম্বর চেন্নাই ম্যানেজমেন্টে আলোচনায় বসবেন। সম্ভবত সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, এক বিদেশি কোচকে ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে সিএসকে। কিন্তু তাতে মুশকিলও আছে। ওই কোচকে নিয়ে আগ্রহী অন্য একটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহী। যদিও অন্য আরেকটি সূত্রের মতে, ধোনি ভারতীয় কোচ চাইছেন। কিন্তু দল চাইছে বিদেশি কোচ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মাঝে শোনা গিয়েছিল, হেমাঙ্গ বাদানিকে কোচ করতে পারে চেন্নাই। যিনি আগের মরশুমে দিল্লি ক্যাপিটালসে ছিলেন। কিন্তু আদৌ বাদানিকে কোচ করা হবে কি না, সেটা নিশ্চিত নয়। শিলমোহর দেবেন একজনই। এছাড়া নতুন কোন প্লেয়ারদের দলে আনা হবে, সেটাও ধোনির পরামর্শ ছাড়া পদক্ষেপ করবে না সিএসকে।

Advertisement

২০০৯ থেকে চেন্নাইয়ের কোচ হন ফ্লেমিং। ১৬ বছর কোচ ছিলেন। পাঁচটা ট্রফি জেতেন। কিন্তু গত তিন মরশুমে প্লেঅফের ছাড়পত্র পায়নি। ধোনি অধিনায়কত্ব ছেড়েছেন। গত আইপিএলে একটিও ম্যাচ খেলেননি। ধোনিকে এবার কোন ভূমিকায় দেখা যাবে, সেটাও একটা প্রশ্ন। অন্যদিকে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ধোনি কখনই দলের মালিকানা কিনতে চাননি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.