শচীন-পুত্র বলে প্রত্যাশার চাপও বিরাট অর্জুন তেণ্ডুলকরের উপর। সত্যিটা হচ্ছে, অর্জুনের কেরিয়ার সেই মাপকাঠি ছুঁতে পারেনি। মুম্বই ছেড়ে বহুদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে খেলছেন গোয়ার হয়ে। আইপিএলেও গতবার লখনউ সুপার জায়ান্টসে ছিলেন অর্জুন। এবার ঘরোয়া ক্রিকেটের কেরিয়ার নিয়েও বড় সিদ্ধান্ত নিলেন শচীন-পুত্র।
আরও পড়ুন:
সম্প্রতি বিদেশ সফরে গিয়েছে গোয়া দল। কিন্তু সেই ওমান সফরে ছিলেন না অর্জুন। তাহলে কি আর গোয়ার হয়ে খেলবেন না ২৬ বছর বয়সি অলরাউন্ডার? জল্পনা শুরু হয়, ফের মুম্বইতে ফিরতে পারেন তিনি। কিংবা আসন্ন মরশুমে অন্য কোনও দলে খেলতে পারেন। কিন্তু একটি ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আর দল বদলাচ্ছেন না। আগামী মরশুমেও গোয়াতেই খেলবেন অর্জুন। তবে বিদেশ সফরে কেন যাননি, তার কারণ জানা যায়নি।
২০২০ মরশুমে মুম্বইয়ের হয়ে তাঁর ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছেন অর্জুন। তবে ২০২২ সালে তিনি চলে যান গোয়ায়। পরে গোয়ার হয়েই তিনি রনজি খেলেন। বাঁহাতি ফাস্ট বোলার হিসাবে ক্রিকেট কেরিয়ার শুরু করেন অর্জুন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০টি উইকেট আছে। আবার রনজি অভিষেকে সেঞ্চুরিও করেছিলেন। এছাড়া আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে কেরিয়ার শুরু হলেও পরে সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টসে চলে আসেন। কিন্তু মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন।
তবে অর্জুনকে ছাড়া সাফল্য-ব্যর্থতার মিশ্রণে কেটেছে গোয়ার ওমান সফর। দীনেশ মোঙ্গিয়ার কোচিংয়ে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে। তবে টি-টোয়েন্টি সিরিজে ০-২ ব্যবধানে হেরে গিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পারিবারিক বিবাদের জেরে পাহাড় থেকে ঝাঁপ ছেলের, বাঁচাতে গিয়ে খাদে তলিয়ে গেলেন বাবা-মাও
-
আফগানদের ‘অনুরোধে’ খুলবে ভারতের বাংলাদেশ সফরের জট? কার হাতে ঝুলে শ্রেয়সদের ভবিষ্যৎ!
-
৬ মাস উর্দু শিখে পাক জাতীয় সঙ্গীত গাইলেন ব্রিটিশ গায়িকা, ভারতের ‘জন গণ মন’ নিয়ে কী বললেন?
-
বাঁকুড়ায় সিজেপি কর্মীর বাবা ‘খুনে’ ধৃত এফআইআরে থাকা ৫, কোন পথে এগোচ্ছে তদন্ত?
-
জীবসেবাই শিবসেবা! সঞ্চয়ের দেড় লক্ষ টাকা অসমের বন্যাদুর্গতদের দান, ভাইরাল ১০৩ বছরের মহিলা