Dinesh Karthik

তৃতীয় সন্তানের বাবা হলেন কার্তিক, নবজাতককে আদরে ভরিয়ে কী বললেন ‘কাকু’ বিরাট?

Dinesh Karthik's Baby: বছরপাঁচেক আগে তাঁদের কোল আলো করে এসেছিল যমজ পুত্র। এবার তারকাদম্পতির সংসারে এল তৃতীয় সন্তান। নবজাতকের নামও প্রকাশ করেছেন দীনেশ-দীপিকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ১৬:৫৮

options
link
তৃতীয় সন্তানের বাবা হলেন কার্তিক, নবজাতককে আদরে ভরিয়ে কী বললেন ‘কাকু’ বিরাট?
ফাইল ছবি

খুশির খবর দীনেশ কার্তিকের পরিবারে। তৃতীয় সন্তানের জন্ম দিলেন দীনেশের স্ত্রী তথা স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকল। বছরপাঁচেক আগে তাঁদের কোল আলো করে এসেছিল যমজ পুত্র। এবার তারকাদম্পতির সংসারে যোগ হল ছোট্ট কন্যাসন্তান। ইনস্টাগ্রামে পোস্ট করে এই খুশির খবর জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। মিষ্টি পোস্টে একের পর এক লাইক-কমেন্টের বন্যা নেটদুনিয়ায়। বিরাট কোহলি, শিখর ধাওয়ান, অক্ষর প্যাটেলদের মতো ক্রিকেটাররা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নবজাতককে। 

Advertisement

২০১৫ সালে বিয়ে করেন দীনেশ-দীপিকা। হিন্দু এবং খ্রিস্টান আচার মেনে তাঁদের চারহাত এক হয়। ২০২১ সালে জন্ম নেয় তাঁদের যমজ পুত্র কবীর এবং জিয়ান। এবার কন্যাসন্তান এল তারকা দম্পতির কোলে। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মেয়ের জন্মের খবর পোস্ট করেন দীনেশ (Dinesh Karthik)। তাঁর বার্তা, ‘কবীর এবং জিয়ান তাদের ছোট্ট বোনকে স্বাগত জানাচ্ছে। আমাদের পরিবারে এল নতুন সদস্য, রাহা পাল্লিকল কার্তিক।’ সদ্যোজাত কন্যার নাম ‘রাহা’ রেখেছেন তারকা দম্পতি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dinesh Karthik (@dk00019)

Advertisement

খুদে রাহার জন্মের খবর পেয়েই সোশাল মিডিয়ায় ভালোবাসা জানিয়েছেন একের পর এক ক্রিকেটাররা। লাভ ইমোজি দিয়েছেন বিরাট। কমেন্টে শিখর ধাওয়ান লিখেছেন কংগ্র্যাচুলেশনস। সানিয়া মির্জা, অক্ষর প্যাটেল, মনদীপ সিং, মহিপাল লোমরোররাও শুভেচ্ছা জানিয়েছেন। সঞ্জনা গণেশন, প্রীতি নারায়ণের মতো ক্রিকেটার পত্নীরাও নবজাতককে শুভেচ্ছা জানিয়েছে। রাহাকে ভালোবাসা জানিয়েছে আরসিবিও।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে একটা সময়ে বহু ঝড়ঝাপটা সহ্য করেছেন কার্তিক। ছোটবেলার বন্ধু নিকিতা বানজারাকে তিনি বিয়ে করেন ২০০৭ সালে। কিন্তু কার্তিকেরই সতীর্থ মুরলী বিজয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন নিকিতা। বিয়ের মাত্র পাঁচ বছরের মধ্যেই ভেঙে যায় নিকিতা-দীনেশের সম্পর্ক। পরে মুরলীকে বিয়ে করেন নিকিতা। ব্যক্তিগত জীবনের সেই ধাক্কা সামলে ভারতের প্রথমসারির স্কোয়াশ তারকা দীপিকাকে বিয়ে করেন দীনেশ। বিয়ের ১১ বছর পরে তাঁদের কোল আলো করে এল তৃতীয় সন্তান। বর্তমানে আরসিবির কোচিং স্টাফ হিসাবে যুক্ত রয়েছেন কার্তিক। দীপিকাকে অবশ্য স্কোয়াশ কোর্টে দীর্ঘদিন দেখা যায়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.