ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের আগে ইডেনের নয়া চমক ওয়াল আর্ট

আগামী দু-তিন দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে জানা যাচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৬:১১

options
link
ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের আগে ইডেনের নয়া চমক ওয়াল আর্ট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ড হ্যাংওভার কাটতে না কাটতেই শহরে পা রেখেছে টিম শ্রীলঙ্কা। ১৬ নভেম্বর থেকে ইডেনে শুরু প্রথম টেস্ট। আর তার আগে ঢেলে সাজানো হচ্ছে ক্রিকেটের নন্দনকাননকে।

Advertisement

স্টেডিয়ামের একদিকে বসানো হচ্ছে একটি ওয়াল আর্ট। যার উচ্চতা চারতলা বাড়ির সমান। কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজের ২৫ জন পড়ুয়ার হাতে গড়ে উঠেছে এই ওয়াল আর্ট। ইডেন মানেই দর্শকদের বাঁধন ভাঙা আবেগ। ইডেন মানেই ক্রিকেট নিয়ে পাগলামি আর নিজের দলকে উৎসাহ দিতে গ্যালারি ভরানো। আর ক্রিকেটপ্রেমীদের সেই আবেগ ও উত্তেজনার ছবিই ধরা পড়ছে ওয়াল আর্টে। সেই সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে কলকাতার কিছু বিশেষত্বকে। যে তালিকায় জায়গা করে নিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে হলুদ ট্যাক্সি। সব মিলিয়ে ক্রিকেট নিয়ে বাঙালির ভালবাসার ছবিই দেখা যাবে স্টেডিয়ামে। ইডেন গার্ডেন্সকে সুন্দরভাবে সাজিয়ে তোলার কথা আগেই জানিয়েছিল বাংলা ক্রিকেট সংস্থা (সিএবি)। সেই পরিকল্পনাই এবার বাস্তবায়িত হচ্ছে।

Advertisement

[এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পাঁচ নম্বর সোনা জিতলেন মেরি কম]

এই কাজে অংশ নেওয়া অন্যতম শিল্পী সায়ন মুখোপাধ্যায় বলছেন, “প্রথমবার কোনও ক্রিকেট অনুরাগীর ইডেন গার্ডেন্স দেখে যে অনুভূতি হয়, আমরা মূলত সেটিই তুলে ধরতে চেয়েছি। আমরা যখন ছোটবেলায় প্রথমবার স্টেডিয়ামে এসেছিলাম, মনে হচ্ছিল চোখের সামনে অভূতপূর্ব কিছু দেখছি। সেই অনুভূতিকেই শিল্পের মাধ্যমে বোঝাতে চেয়েছি আমরা।” গত এক সপ্তাহ ধরে স্টেডিয়াম সাজানোর কাজ চলছে। আগামী দু-তিন দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে জানা যাচ্ছে।

Advertisement

ঘরের মাটিতে লঙ্কাবাহিনীকে দুরমুশ করেছিলেন বিরাট কোহলিরা। সে স্মৃতি ভুলে ছ’সপ্তাহের ভারত সফরে এসেছে শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। প্রথম টেস্টে নামার আগে শনিবার থেকে বোর্ড সভাপতি একাদশের বিরুদ্ধে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন চণ্ডীমালরা। তার আগেই স্টেডিয়ামের কাজ শেষ হয়ে যাবে বলেই খবর।

[কেন টার্গেট করা হচ্ছে ধোনিকে, পাশে দাঁড়িয়ে প্রশ্ন বিরাটের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.