সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধু বিনোদ চোপড়ার ছেলে অগ্নি চোপড়া (Agni Chopra) রনজি ট্রফিতে বিশ্বরেকর্ড গড়েছেন। চলতি মরশুমেই রনজিতে অভিষেক হয় তাঁর। এখনও পর্যন্ত চারটি রনজি ট্রফির ম্যাচ খেলেছেন। চারটিতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এখন তাঁর সেঞ্চুরির সংখ্যা পাঁচটি। মেঘালয়ের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন অগ্নি চোপড়া। তাঁর বাবা রুপোলি পর্দায় ম্যাজিক দেখিয়েছেন। ছেলেও ব্যাটকে কথা বলাচ্ছেন।
চম্বলের প্রত্যন্ত এলাকা থেকে লড়াই করে আইপিএস অফিসার হয়েছিলেন মনোজ কুমার শর্মা। সেই কাহিনি ‘টুয়েলভথ ফেল’ উপন্যাসে তুলে ধরেন লেখক অনুরাগ পাঠক। তা থেকেই চিত্রনাট্য সাজান বিধু বিনোদ চোপড়া (Vidhu Vinod Chopra)। ‘টুয়েলভথ ফেল’ সিনেমার প্রশংসায় এখন গোটা দেশ।
[আরও পড়ুন: ঠিক যেন ধোনি! মুশির খানের হেলিকপ্টার শট নিয়ে জোর চর্চা সোশাল মিডিয়ায়]
ক্রিকেট মাঠে পুত্র অগ্নির আগুনে ব্যাটিং। মিজোরামের হয়ে খেলতে নেমে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। তাঁর মা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, গর্বিত মা।
যে পোস্টটি শেযার করেছেন অগ্নির মা অনুপমা চোপড়া, সেখানে লেখা রয়েছে, অগ্নি চোপড়া প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম চারটি ম্যাচেই সেঞ্চুরি করেছে।
অগ্নির পরিসংখ্যান দেওয়া হয়েছে। মিজোরামের হয়ে খেলতে নেমে সিকিমের বিরুদ্ধে ১৬৬ এবং ৯২ রান করেছিলেন দুইনিংসে। নাগাল্যান্ডের বিরুদ্ধে অগ্নি করেন ১৬৬ ও ১৫ রান। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১১৪ ও ১০ রান করেন তিনি। মেঘালয়ের বিরুদ্ধে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন। প্রথম ইনিংসে ১০৫-এর পরে দ্বিতীয় ইনিংসে ১০১ রান করেন।
#proudmom https://t.co/Rde3Oc1LQ7
Advertisement— Anupama Chopra (@anupamachopra) January 31, 2024
[আরও পড়ুন: ফের ACC প্রেসিডেন্ট জয় শাহ, এশীয় ক্রিকেটের রাশ ভারতের হাতেই]
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের