সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। তার আগে অস্বস্তি বাড়ল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন একসময়ের বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার মিহির দিবাকর। ১৮ জানুয়ারি দিল্লি হাইকোর্টে মামলার শুনানি হবে।
ছোটবেলার বন্ধু ও দীর্ঘদিনের বিজনেস পার্টনার মিহির দিবাকরের বিরুদ্ধে ১৫ কোটি টাকার আর্থিক তছরুপের মামলা আগে দায়ের করেছিলেন ধোনি (Mahendra Singh Dhoni)। ২০১৭ সালে এমএস ধোনির নামে একটি গ্লোবাল ক্রিকেট অ্যাকাডেমি গড়ার উদ্যোগ নিয়েছিলেন অভিযুক্ত মিহির দিবাকর। দেশে ও বিদেশে কয়েকটা জায়গায় অ্যাকাডেমির জন্য জমি দেখা হলেও, শেষ পর্যন্ত কাজ এতটুকুও এগোয়নি।
[আরও পড়ুন: ১৬ ছক্কায় ফিন অ্যালেনের বিশ্বরেকর্ড, কিউয়ি ঝড়ে উড়ে গেল পাকিস্তান]
চুক্তি অনুসারে ধোনিকে লভ্যাংশ দেওয়ার কথা ছিল অর্ক স্পোর্টসের। কিন্তু মিহির দিবাকর ও সৌম্যা বিশ্বাস সেই শর্ত পূরণ করতে পারেননি। তাই শেষ পর্যন্ত ব্যাপারটা আদালতে গড়াল। রাঁচির আদালতে এই মামলা দায়ের করার পর তামিলনাড়ু কোর্টে এই একই ইস্যুতে মামলা দায়ের করেছিলেন ‘ক্যাপ্টেন কুল’। এরপরেও বিতর্ক থামছে না কিছুতেই। এবার ধোনির বন্ধু দিবাকর দাবি করে বসলেন প্রাক্তন ভারত অধিনায়কই নাকি মিথ্যে বলেছেন।
[আরও পড়ুন: ইন্দোরের ট্রফিক পুলিশকে রোহিতের শুভেচ্ছাবার্তা, নিমেষে মন জিতল সবার]
সর্বশেষ খবর
-
ব্যবসায়িক স্বার্থেই বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক! বিরক্ত স্কালোনি-টুখেলরা, বিতর্কে মুখ খুলল ফিফা
-
রণবীর না আলিয়া, বাড়ির ‘আলফা-অ্যানিম্যাল’ কে? অবিশ্বাস্য উত্তর কাপুরবধূর!
-
চরমে কুসংস্কার, মেসি-ভোজিনহা দ্বৈরথে শিরোনামে বিখ্যাত মূর্তি, দলকে জেতাতে এ কী করছেন ভক্তরা!
-
‘উনি দাঙ্গা থেকে বাঁচিয়েছেন’, অপরূপার ধৃত স্বামীকে পুলিশ ভ্যানে তুলতেই রিষড়ায় জনবিক্ষোভ
-
‘ডিম ছোড়ার সংস্কৃতি চললে দেশের সামনে চুনকালি পড়বে’, ফের কর্মীদের সতর্কবার্তা শমীকের