অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার দাবি করেছিলেন, আইপিএলে টাকা পান না। এবার আরেক অজি ক্রিকেটার জানিয়ে দিলেন, আইপিএল খেলার প্রয়োজন নেই তাঁর। পিএসএলে তাঁর যাত্রা এবারের মতো শেষ হয়ে গেলেও তিনি মোটেই চান না আইপিএল খেলতে। বরং তিনি পিএসএল ফ্র্যাঞ্চাইজির প্রতি দায়বদ্ধ থাকবেন। বক্তার নাম ডেভিড ওয়ার্নার। সানরাইজার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক।
আরও পড়ুন:
চলতি পাকিস্তান সুপার লিগে করাচি কিংসে খেলেছেন ওয়ার্নার। দলকে নেতৃত্বও দিয়েছেন। তবে ১০টি ম্যাচের মধ্যে পাঁচটি হেরে প্লে অফ থেকে ছিটকে গিয়েছে করাচি। তারপর দলের প্রতি ভালোবাসা প্রকাশ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কিছু। ওয়ার্নারের সেই পোস্টে নানা ধরনের কমেন্ট এসেছে। সেখানেই এক নেটিজেন কমেন্ট করেন, পিএসএলের সময় স্টেডিয়াম খাঁ খাঁ করে। তাই ওয়ার্নারের উচিত পাক লিগ ছেড়ে আবারও আইপিএলে খেলা। উল্লেখ্য, ভারতের প্রতি ওয়ার্নারের ভালোবাসা দেখে একটা সময়ে নেটিজেনরা মজার ছলে বলতেন, অজি ক্রিকেটারকে ভারতের আধার কার্ড দেওয়া হোক।
কিন্তু ভারতের প্রতি সেই ভালোবাসা সম্ভবত হারিয়ে ফেলেছেন প্রাক্তন অজি ওপেনার। নেটিজেনের ওই কমেন্টের জবাবে তিনি লেখেন, ‘এখন আমার আইপিএল খেলার দরকার নেই।’ প্রসঙ্গত, পিএসএলে ম্যাচ চলাকালীন সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়ান ওয়ার্নার। মাঠ ছেড়ে সটান চলে যান নিজের দেশে। সেখানে আবার মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার হয়েছিলেন ওয়ার্নার। পরে অবশ্য পাকিস্তানে ফিরে পিএসএলের বাকি ম্যাচগুলি খেলেন। তবে প্লে অফের আগেই এবারের মতো শেষ হয়ে যায় ওয়ার্নারদের অভিযান।
প্রসঙ্গত দিনকয়েক আগে অজি স্পিনার অ্যাডাম জাম্পা দাবি করেছিলেন, আইপিএলে পয়সা নেই। তাই পাকিস্তান সুপার লিগে নাম লিখিয়েছেন। তাঁর কথায়, আইপিএল খেলতে চাইনি। সত্যি বলতে, আমার যা যোগ্যতা তাতে আমি যথাযথ দর পাইনি। আর আইপিএলের জন্য অনেকটা সময় ব্যয় করতে হয়। আমার মতে আইপিএল খেলাটা মোটেই যুক্তিযুক্ত নয়।” উল্লেখ্য, জাম্পাও খেলতেন করাচি কিংসের হয়ে। যেহেতু আইপিএলের তুলনায় পিএসএলে অনেক কম সময় ব্যয় হয়, সেটা দেখেই সম্ভবত পাক লিগকে পছন্দ করছেন অজি ক্রিকেটাররা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
টাটা সন্স নিয়ে মতানৈক্য! চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন এন চন্দ্রশেখরন
-
কমনওয়েলথে জুডোয় সোনা জিতে ইতিহাস, ত্রিপুরার মেয়ে অস্মিতা দে-কে সম্মানিত করল শ্যাম সুন্দর কোং
-
মাদক বাক্সে হালান্ডের ছবি! উদ্ধার কেজি কেজি কোকেন, সরগরম নেটদুনিয়া
-
নেতাজিকে অপমানে জিরো টলারেন্স, শুভেন্দুর হুঁশিয়ারির পরই দায়ের ৬ এফআইআর, ধৃত ১
-
গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত সৎকার মামলায় জড়িয়েছিল নাম