বিরাট কোহলির (Virat Kohli) একটা লাইক। তাতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন জার্মান সুন্দরী লিজলাজ ওরফে জেনিফার। গোটা বিষয়টি নিয়ে ফের মুখ খুলেছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। তাঁর বক্তব্য, কোহলির নামে মিথ্যা কথা বলার জন্য তাঁকে টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। একের পর এক ফোনে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন:
গত এপ্রিলে আচমকা বিতর্ক বাঁধে কোহলির এক ‘কীর্তিতে’। নেটদুনিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে একটি স্ক্রিনশট। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকান-জার্মান সুন্দরী লিজলাজের একটি ছবিতে ৩৭ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। সেই লাইকের ভিড়ে জ্বলজ্বল করছে বিরাটের নামও। পরে অবশ্য লিজলাজের ছবি থেকে লাইকটি সরিয়ে নিয়েছেন তিনি। কিন্তু ততক্ষণে হইচই শুরু যায়।
এবার সেই ঘটনা নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি লিজল্যাজের। তাঁর দাবি, “আমার উপর অনেকে চাপ সৃষ্টি করছিল। কয়েকজন সাংবাদিক তো আমাকে কোহলিকে নিয়ে খারাপ কথা বলার ও মিথ্যা অভিযোগ তোলার জন্য টাকার প্রস্তাবও দিয়েছিল। আমাকে এমন কথা বলতে বলেছিল, যা কোহলি কখনই করেননি। কিন্তু আমি কেন এরকম কাজ করব? আমি তো নিজেই কোহলির ভক্ত। তাহলে টাকার জন্য তাঁর বিরুদ্ধে খারাপ কথা কেন বলব?”
View this post on Instagram
কোহলির ‘লাইক’ পেয়ে খুশিই হয়েছিলেন জেনিফার। তিনি বলছেন, “আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এমন কিছু ঘটবে কখনও আশা করিনি। আমি বিভিন্ন ম্যাগাজিন থেকে অনেক ফোন পেতাম।” লিজলাজ ভারতীয় নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয়। ভারতীয় জনতার মন জয় করতে হিন্দিও শিখেছেন লিজলাজ। বেশ কয়েকটি শহরে গিয়ে তিনি ভ্লগ বানিয়েছেন, হিন্দিতে কথা বলেছেন। শাড়ি-লেহঙ্গার মতো ভারতীয় পোশাক পরে ফটোশুট করতেও দেখা গিয়েছে লিজলাজ ওরফে জেনিফারকে। উল্লেখ্য, গতবছর অভনীত কৌর নামে এক সুন্দরীর ছবিতে লাভ দিয়েছিলেন বিরাট। সেই নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও প্রকাশ ইরানের! কোথায় আছেন সুপ্রিম লিডার?
-
উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টি, ভাসবে কলকাতাও! কবে পিছু ছাড়বে বর্ষণ?
-
আসছেন না যাত্রীরা! বেনজিরভাবে সময়ের অনেক আগেই কার্যত শেষ অমরনাথ যাত্রা
-
বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে রুপো বসন্তের, হাই জাম্পে ভারতের নতুন ইতিহাস
-
২ কয়লা মাফিয়াকে নিয়ে তল্লাশি এসটিএফের, বিরাট অস্ত্রভাণ্ডারের খোঁজ ইসিএলের পরিত্যক্ত আবাসনে!