Hardik Pandya

চ্যাম্পিয়ন্স ট্রফির পর মাঠের বাইরেই হার্দিক, এবার অলরাউন্ডারকে নিয়ে সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের

দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৯:০৩

options
link
চ্যাম্পিয়ন্স ট্রফির পর মাঠের বাইরেই হার্দিক, এবার অলরাউন্ডারকে নিয়ে সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের
হার্দিক পাণ্ডিয়া। ফাইল ছবি।

দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। এবার তাঁকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় বোর্ড। এবার ভারত ‘এ’ দলের হয়ে খেলবেন ভারতীয় অলরাউন্ডার। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড।

Advertisement

অজি বাহিনীর সঙ্গে দু’টো দু’দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল। রয়েছে তিনটি ওয়ানডে ম্যাচও। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন হার্দিক। তবে প্রথম একাদশে জায়গা পেতে গেলে সবার আগে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। প্রথম ওয়ানডে রয়েছে ৬ অক্টোবর। দ্বিতীয়টি ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ৯ এবং ১১ অক্টোবর। বিসিসিআই পরিষ্কার করে দিয়েছে, হার্দিক আদৌ খেলবেন কিনা, তা ফিটনেস রিপোর্টের উপর নির্ভর করবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হার্দিকের সামনে এখন লক্ষ্য পরের বছরের ওয়ানডে বিশ্বকাপ। সাদা বলের ক্রিকেটে মনোযোগ বাড়ানোর পাশাপাশি তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টেও বিশেষ নজর দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ প্র্যাকটিস করাতেই ভারত ‘এ’ দলে রাখা হয়েছে তারকা অলরাউন্ডারকে। অলরাউন্ডার হিসাবে তাঁর অবদান চাইছে টিম ম্যানেজমেন্ট। বিসিসিআই জানিয়েছে, অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে পুদুচেরিতে হবে দু’টি দু’দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে। দু’দিনের ম্যাচ শুরু ২২ সেপ্টেম্বর। ওয়ানডে সিরিজ ৬ অক্টোবর থেকে। ফিটনেস ছাড়পত্রের উপর।

Advertisement

মাল্টি ডে ম্যাচের জন্য ঘোষিত ভারত ‘এ’ দলের অধিনায়ক দেবদত্ত পাড়িক্কল, সহ-অধিনায়ক সাই সুদর্শন। উইকেটরক্ষক এন জগদীশান ও কুমার কুশাগ্র। বৈশাখ বিজয় কুমারের অন্তর্ভুক্তিও আপাতত ফিটনেস রিপোর্টের উপর নির্ভরশীল। ওয়ানডে দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তাঁর ডেপুটি দেবদত্ত। আর সেই দলের সবচেয়ে বড় আকর্ষণ হার্দিক। বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে ধীরে ধীরে ছন্দে ফেরানোর পরিকল্পনাই স্পষ্ট। বিসিসিআই বলেছে, “ফিটনেস ছাড়পত্র পাওয়ার পরেই হার্দিক পাণ্ডিয়া খেলার জন্য যোগ্য বলে নিশ্চিত করা হয়েছে।” উল্লেখ্য, গতবছর চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর ভারতের জার্সিতে আর ওয়ানডে খেলেননি হার্দিক।

ভারত ‘এ’ মাল্টি-ডে দল:
আমন মোখাড়ে, আয়ুষ পাণ্ডে, দেবদত্ত পাড়িক্কল (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), যশ রাঠোর, সাইক রশিদ, কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), এন জগদীশন (উইকেটরক্ষক), শামস মুলানি, তনুশ কোটিয়ান, তুষার দেশপান্ডে, অংশুল কম্বোজ, প্রফুল হিঙ্গে, নচিকেত ভুটে, ভি ভাইশক।

ভারত ‘এ’ একদিনের দল:
প্রিয়াংশ আর্য, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রজত পাতিদার, কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), নিশান্ত সিন্ধু, বিপ্রজ নিগম, আরশিন কুলকার্নি, আরশাদ খান, নমন ধীর, হার্দিক পাণ্ডিয়া, গুরজপনীত সিং, যশ ঠাকুর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.