Shubman Gill

বিশ্বজয়ের ছবিতে সঞ্জুকে ‘ক্রপ’ করে পোস্ট গিলের! হিংসায় জ্বলছেন? খোঁচা নেটিজেনদের

গিলকে ছাড়াই বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। সোশাল মিডিয়ায় ছবি দিয়ে সেলিব্রেট করেছেন গিলও। অনেকে প্রশ্ন করছেন, সঞ্জুর সাফল্যে ঈর্ষান্বিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন গিল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৫:৩৮

options
link
বিশ্বজয়ের ছবিতে সঞ্জুকে ‘ক্রপ’ করে পোস্ট গিলের! হিংসায় জ্বলছেন? খোঁচা নেটিজেনদের
শুভমান গিল ও সঞ্জু স্যামসন। ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন না শুভমান গিল। একেবারে শেষ মুহূর্তে বাদ পড়েন ভারতের বাকি দুই ফরম্যাটের অধিনায়ক। গিলকে ছাড়াই বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। সোশাল মিডিয়ায় ছবি দিয়ে সেলিব্রেট করেছেন গিলও (Shubman Gill)। তাতেই শুরু বিতর্ক। নেটিজেনদের একটা অংশের দাবি, ওই ছবি থেকে সঞ্জু স্যামসনকে এডিট করে বাদ দিয়েছেন তিনি। অনেকে প্রশ্ন করছেন, সঞ্জুর সাফল্যে ঈর্ষান্বিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন গিল?

Advertisement

বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ফের চ্যাম্পিয়ন হয় ভারত। ভারচুয়াল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল তিন ম্যাচেই দুর্দান্ত ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসন। বিশ্বকাপে তাঁর সংগ্রহ ৩২১ রান। গোটা দেশজুড়ে চলছে সঞ্জু-বন্দনা। ছবি দিয়ে সেলিব্রেট করছেন সমর্থক-ক্রিকেটাররা। দলে না থাকলেও গিল ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু সেই ছবিতে ভারতীয় দলের অনেক ক্রিকেটার থাকলেও সঞ্জু স্যামসন নেই। অনেকে সূর্যকুমার যাদব যে ছবি পোস্ট করেছেন, সেটাকে উদাহরণ হিসেবে টেনে আনছেন। সূর্যর ছবিতে সঞ্জু রয়েছেন, কিন্তু গিলের ছবিতে কেরলের ক্রিকেটার নেই। তাতেই শুরু বিতর্ক। নেটিজেনরা দাবি করছেন, সঞ্জুর ছবি এডিট করে বাদ দিয়েছেন ওয়ানডে ও টেস্ট ফরম্যাটের ভারত অধিনায়ক। অনেকের বক্তব্য, সঞ্জুর সাফল্যে ঈর্ষান্বিত এবং টুর্নামেন্ট সেরা ক্রিকেটারকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন গিল। কারণ হিসেবে বলা হচ্ছে, গিল শেষ মুহূর্তে বাদ পড়েছেন। ওপেন করেও সাফল্য পাননি। সেখানে সঞ্জুকে বাদ পড়তে হয়েছিল কিংবা তাঁকে নিচের দিকে ব্যাট করতে পাঠানো হয়েছিল। সেই পরিস্থিতি থেকে কামব্যাক করে সঞ্জু সাফল্য পেয়েছেন।

তবে এই দাবি সত্যি নয়। বিশ্বজয়ের পর অনেক ছবি তোলা হয়েছে। তার মধ্যে থেকে কোনও একটা ছবি গিল আপলোড করেছেন। তবে সেটাতে সঞ্জুকে দেখা যাচ্ছে না, এটা ঠিক। যশস্বী জয়সওয়ালও সেরকমই একটি ছবি আপলোড করেছেন। তাই গিল এডিট করে সঞ্জুকে বাদ দেননি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.