ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: সেমিফাইনালের চাপ সামলে নেবেন রোহিত-বিরাটরা, আশাবাদী রাহুল দ্রাবিড়

নিউজিল্যান্ডকে হারাতে পারবে ভারত?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০২৩, ০৮:৪৮

options
link
ICC ODI World Cup 2023: সেমিফাইনালের চাপ সামলে নেবেন রোহিত-বিরাটরা, আশাবাদী রাহুল দ্রাবিড়
সেমিফাইনাল জেতার ব্যাপারে আশাবাদী রাহুল দ্রাবিড়। ছবি: টুইটার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ‘নয়ে নয়’ করে ফেলল টিম ইন্ডিয়া (Team India)। লিগ পর্বের সব ম্যাচে দাপুটে জয়ের সৌজন্যে এই মুহূর্তে টিম ইন্ডিয়া (Team India) ব্যাপক আত্মবিশ্বাসী। কিন্তু প্রশ্ন হল সেমিফাইনালের চাপ রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিরা (Virat Kohli) নিতে পারবেন তো? কারণ মেগা ফাইনালের টিকিট পেতে হলে যে নিউজিল্যান্ডকে (New Zealand) হারাতেই হবে। কাজটা কঠিন। সেটা জানেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তবে তাঁর দাবি, শক্তিশালী ভারতীয় দল এবার নকআউটের চাপ ঠিক সামলে নেবে।

Advertisement

নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়ে দেওয়ার পর রাহুল দ্রাবিড় বলেন, “এটা ঠিক সেমিফাইনাল আর পাঁচটা ম্যাচের মতো নয়। হারলেই বিদায় নিতে হবে। সেটা মাথায় রেখেও বলছি আমরা শুধু জয় নিয়েই ভাবনাচিন্তা করছি। এছাড়া আর কিছুই ভাবছি না। নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে কঠিন ম্যাচ খেলার জন্য দলের প্রতিটি ক্রিকেটার মুখিয়ে রয়েছে। জানি এটা চাপের ম্যাচ। তবে এবার কিন্তু ছেলেরা জিতেই মাঠ ছাড়বে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম উইকেট বিরাটের, গ্যালারিতে কীভাবে উদযাপন কোহলিপত্নী অনুষ্কার?]

এবারের কাপ যুদ্ধের বেশ কয়েকটি ম্যাচে ভার‍তীয় দলকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। সেটা মনে করিয়ে দিয়ে দ্রাবিড় ফের বলেছেন, “চাপের মধ্যেও কীভাবে পারফর্ম করতে হয় সেটা ক্রিকেটাররা দেখিয়ে দিয়েছে। আত্মবিশ্বাস না থাকলে চাপের মধ্যে নিজেদের সেরাটা তুলে ধরা সম্ভব নয়। এবং ধারাবাহিকভাবে পারফর্ম করার জন্য আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। বাকিটা এবার সেমিফাইনাল খেলতে নেমেই দেখা যাবে।”

Advertisement

২০১১ সালের পর ৫০ ওভারের বিশ্বকাপ জেতেনি ভারত। ২০১৫ সালের পর ২০১৯ সালের কাপ যুদ্ধের সেমিফাইনাল থেকে ভারতকে বিদায় নিতে হয়েছিল। এরমধ্যে আবার চার বছর আগে কিউইদের বিরুদ্ধেই হারতেই হয়েছিল রোহিতদের। এবার কি চাকা ঘুরবে? আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।

[আরও পড়ুন: ডাচদের বিরুদ্ধে শতরানের সঙ্গে জোড়া রেকর্ড! কী বলছেন লোকেশ রাহুল?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.