ICC T20 Rankings

দু’মাস মাঠে না নেমেও টি-২০ ক্রিকেটে সিংহাসন ভারতের দখলে, জয়জয়কার অভিষেকদেরও

টি-২০ বিশ্বকাপ না খেলা বাংলাদেশ এই মুহূর্তে কোথায়? ব্যক্তিগত ক্রমতালিকাতেও দাপিয়ে বেড়াচ্ছে সেই ভারতীয়রাই। ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম তালিকায় রয়েছেন অভিষেক শর্মাই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ২০:৫৯

options
link
দু’মাস মাঠে না নেমেও টি-২০ ক্রিকেটে সিংহাসন ভারতের দখলে, জয়জয়কার অভিষেকদেরও
টিম ইন্ডিয়া। ফাইল ছবি।

শেষবার ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ভারত খেলতে নেমেছিল সেই টি-২০ বিশ্বকাপের ফাইনালে। তারপর দু’মাস আইপিএলেই ব্যস্ত টিম ইন্ডিয়া। তা সত্ত্বেও বিশ্ব ক্রিকেটে এখনও ভারতেরই জয়জয়কার। এখনও আইসিসি টি-২০ ক্রমতালিকায় শীর্ষস্থানে টিম ইন্ডিয়াই। দু’নম্বরে ইংল্যান্ড। অবশ্য এক ও দুইয়ের ব্যবধান খানিকটা কমেছে।

Advertisement

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ থেকেই এই ফরম্যাটে সেরা ভারত। ২০২৪ থেকে ২০২৬ বিশ্বকাপ। এই দু’বছরে একটাও সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। এমনকী, ২০২৬ বিশ্বকাপটাও ভারত খেতাব জেতে। যার সুফল টিম ইন্ডিয়া পেয়েছে আইসিসি ক্রমতালিকাতেও। টি-২০ ক্রমতালিকায় এখনও শীর্ষে ভারত। ভারতীয় দলের রেটিং ২৭৫। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং ২৬২। বিশ্বকাপের গ্রুপ পর্ব বিদায় নিলেও ক্রমতালিকায় তৃতীয় স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং ২৫৮। চতুর্থ স্থানে নিউজিল্যান্ড।

Advertisement

আইসিসি ক্রমতালিকায় প্রথম পাঁচের মধ্যেও নেই পাকিস্তান। টি-২০ বিশ্বকাপ না খেলা বাংলাদেশ এই মুহূর্তে অষ্টম স্থানে। টেস্ট খেলা দেশগুলির মধ্যে সবার শেষে রয়েছে আয়ারল্যান্ড। আমেরিকা, নেদারল্যান্ডস, স্কটল্যান্ডও রয়েছে প্রথম পনেরোই।

Advertisement

ব্যক্তিগত ক্রমতালিকাতেও দাপিয়ে বেড়াচ্ছে সেই ভারতীয়রাই। ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম তালিকায় রয়েছেন অভিষেক শর্মাই। দু’নম্বরে ভালো ফর্মে থাকা ঈশান কিষান। পাকিস্তানের সাহিবজাদা ফারহান তৃতীয় স্থানে। বোলারদের শীর্ষস্থান অবশ্য খুইয়েছেন বরুণ চক্রবর্তী। তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। যশপ্রীত বুমরাহ রয়েছেন পঞ্চম স্থানে। আপাতত টিম ইন্ডিয়া টি-২০ ক্রিকেট বিশেষ খেলবে না। ফলে এই ক্রমতালিকা ধরে রাখাটা বেশ চ্যালেঞ্জের হবে সূর্যদের জন্য। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.