সদ্য ডবল সেঞ্চুরি করে দলকে দলীপ ট্রফি জিতিয়েছেন। এবার আফগানিস্তান সিরিজে (IND vs AFG) নামবেন ঈশান কিষান। তার আগে অনুশীলনে বড়সড় দুশ্চিন্তা। চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন ঈশান। অন্যদিকে ম্যাচের আগে চিন্তা বাড়াল বৈভব সূর্যবংশীও। ওপেন কারা করবেন, সেটাও একটা প্রশ্ন। কারণ অভিষেক শর্মা নেটে অনুশীলনই করলেন না। ফলে ওপেনে সঞ্জু স্যামসন ফিরবেন কি না, সেই প্রশ্ন উঠছে।
আরও পড়ুন:
রবিবার থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দিল্লিতে ম্যাচ হলেও আসলে তা আফগানদের হোম সিরিজ। এই প্রথম দেশের মাটিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। আবার বিশ্বকাপের পর এই সিরিজে কামব্যাক করছেন জশপ্রীত বুমরাহ। পূর্ণ শক্তির দল নিয়েই নামবে টিম ইন্ডিয়া।
সেখানে আচমকাই ঈশানের চোট নিয়ে দুশ্চিন্তা। নেটে নবদীপ সাইনির বলের মুখোমুখি হতে গিয়ে পিঠে টান লাগে। যন্ত্রণায় কাতরাতে থাকেন ভারতীয় উইকেটকিপার। ফিজিওর চিকিৎসার পর মাঠ ছেড়ে বেরিয়ে যান। বৃহস্পতিবার পর্যন্ত দলীপ ফাইনাল খেলেছেন। ডবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও দীর্ঘক্ষণ ব্যাট করেন। তারপরই দিল্লিতে গিয়ে অনুশীলনে নেমেছেন। চোট কতটা গুরুত্বর জানানো হয়নি। ফলে প্রথম টি-টোয়েন্টিতে খেলবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
অন্যদিকে অভিষেক শর্মাও সদ্য পাঞ্জাব টি-টোয়েন্টি লিগ খেলে এসেছেন। ফলে শুক্রবার আর অনুশীলনে নামেননি। যদিও প্রথম ম্যাচে তিনি নামবেন। এদিকে দলীপ ফাইনালের পর টি-টোয়েন্টিতে নামবে বৈভব সূর্যবংশী। কিন্তু নেটে তাকে বেশ সমস্যায় ফেললেন জশপ্রীত বুমরাহ। এমনকী একবার তো উইকেট ছিটকে দিলেন। এছাড়া দলে ফিরেছেন সঞ্জু স্যামসন। তবে বৈভব-অভিষেকের জায়গায় সঞ্জু ওপেনে ফিরতে পারবেন কি না, সেটা একটা প্রশ্ন।
🚨 Bumrah vs Vaibhav suryavanshi 🚨
-Four balls
-Bumrah beat Vaibhav’s bat twice
-Nailed a yorker…
-Then forced an edgeWelcome to international-level bowling, Vaibhav pic.twitter.com/w5cqqE1VFQ
— VEER SA (@veersaa007) September 12, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গণেশ পুজোয় তুলসী অর্পণ করলে রুষ্ট হন দেবতা! নেপথ্যে কোন পুরাণ কাহিনি?
-
এবার নেতৃত্ব দেবেন সিরাজ, কোন দলের অধিনায়ক হলেন টিম ইন্ডিয়ার পেসার?
-
আইনি জটেও ভাটা নেই জৌলুসে, বাগবাজারে জোরকদমে শুরু দুর্গাপুজোর প্রস্তুতি
-
ব্রিকসের মধ্যাহ্নে মহাভোজের আয়োজন! নিরামিষ ভারতীয় পদে বিশ্বনেতাদের রসনাতৃপ্তি
-
অস্ত্র উদ্ধারে গোয়েন্দাদের রাডারে মাও শীর্ষনেতা আকাশ! নজরে বাঁকুড়া-পুরুলিয়া হয়ে ঝাড়খণ্ডের জঙ্গলপথও